পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে অর্ধশতাধিক বাবুই পাখির বাসা ও ২০টির মতো ডিম বিনষ্টের ঘটনা ঘটেছে।ধানক্ষেত রক্ষার অজুহাতে বুধবার (৩০ জুলাই) দুপুরে জৈনপুরি খানকা সংলগ্ন একটি মাদ্রাসা ও মাহাবুব মাস্টারের বাড়ির পাশে থাকা দুটি তালগাছ থেকে বাবুই পাখির বাসাগুলো ভেঙে ফেলেন স্থানীয় সিদ্দিক মোল্লা। তিনি ওই এলাকার বাসিন্দা চানু মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, নিজের জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কায় সিদ্দিক মোল্লা গাছ থেকে বাবুই পাখির ঝুলন্ত বাসাগুলো নিচে ফেলে দেন। এতে ডিম ও ছানাসহ বাসাগুলো নষ্ট হয়ে যায়।ঘটনার প্রত্যক্ষদর্শী মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান বলেন, ‘সিদ্দিক মোল্লাকে বারবার নিষেধ করার পরও তিনি বাসাগুলো ভেঙে ফেলেছেন। বহু বছর ধরে এই গাছগুলো বাবুই পাখির নিরাপদ আশ্রয় ও প্রজননস্থল হিসেবে পরিচিত ছিল।’এদিকে প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবুই পাখির এই নিধন ও বাসা ধ্বংসের ঘটনাকে পরিবেশবিরোধী ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন সচেতন নাগরিকরা।স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন Animal Lovers Of Patuakhali-ALP ও Voice For Voiceless এক যৌথ বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংগঠন দুটি আরও বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড শুধু একটি নিরীহ পাখির জীবন নয়, পুরো পরিবেশ ব্যবস্থার উপরই নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রশাসনের উচিত দ্রুত হস্তক্ষেপ করা।’বাবুই পাখির বাসা ভাঙার সঙ্গে জড়িত সিদ্দিক মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস বলেন, ‘বন্যপ্রাণী ও পাখি নিধন একটি দণ্ডনীয় অপরাধ। এমন ঘটনায় পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।’গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘১৫ বছর দুর্গাপূজায় অনুদান ছিল ২ কোটি টাকা, এবার ৫ কোটি’
‘১৫ বছর দুর্গাপূজায় অনুদান ছিল ২ কোটি টাকা, এবার ৫ কোটি’

গত ১৫ বছর সরকারের অনুদান ছিল ২ কোটি টাকা, সরকার সেখান থেকে বাড়িয়ে এখন ৫ কোটি টাকা করেছে বলে জানিয়েছেন Read more

নারায়ণগঞ্জের সুমা হত্যা মূল মামলার আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের সুমা হত্যা মূল মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকার গৃহবধূ সুমা আক্তার (৩০) হত্যা মামলার মূল আসামি মোঃ শহীদুল্লাহ (৩৮) কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ Read more

ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম
ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম

পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগও পেল তারা অনেক, কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারল না। Read more

ভোটারের চেয়ে বেশি ব্যালট, অভিযোগ ছাত্রশিবিরের জিএস প্রার্থীর
ভোটারের চেয়ে বেশি ব্যালট, অভিযোগ ছাত্রশিবিরের জিএস প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যার চেয়ে বেশিসংখ্যক ব্যালট পেপার দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত Read more

বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে মো. হাবিবুল্লাহ (৪৬) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার Read more

ইকবালকে বাদ দিয়ে হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ
ইকবালকে বাদ দিয়ে হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে পূর্ব ঘোষিত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন