জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যার চেয়ে বেশিসংখ্যক ব্যালট পেপার দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ১০ নম্বর ছাত্র হলে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি।নির্বাচন কমিশনের ছোট ত্রুটিগুলো এখন বড় আকারে প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ব্যালট পেপারের ক্ষেত্রে দেখেছি, ভোটকেন্দ্রে ৫২২ জন থাকলে সেখানে ৬০০টি ব্যালট দিয়েছে। কোথাও ৩৯০ জন ভোটার থাকলে সেখানে ৪০০টি দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমরা বলেছিলাম, অতিরিক্ত ব্যালটগুলো সমস্যাজনক ও স্বচ্ছতার ক্ষেত্রে অন্তরায়, তাই অতিরিক্ত ব্যালট যেন না রাখা হয়। কিন্তু আমরা দেখছি প্রতিটি হলেই অতিরিক্ত ব্যালট দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, নির্দেশনা নেই।’ছাত্রশিবিরের এই প্রার্থী আরো বলেন, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, নির্বাচন কমিশনার নির্বাচনের স্বচ্ছতার জন্য যে ভূমিকা রাখার কথা ছিল, এখনও তারা পর্যাপ্ত ভূমিকা রাখতে পারছে না। আশা করছি, পোলিং এজেন্ট নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা দ্রুত দূর করবেন। এ ছাড়া অতিরিক্ত ব্যালট ভোটকেন্দ্রে রাখার দ্বার কারচুপির শঙ্কাকে উসকে দেওয়াকে কোনোভাবেই সমীচীন মনে করছি না।’অন্যদিকে নির্বাচন ঘিরে বিভিন্ন অসংগতি হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দিয়ে এ অভিযোগ করেন তিনি।আরিফ উল্লাহ বলেন, ‘ক্যাম্পাসে ঢাবি শিক্ষার্থীদের উপস্থিতি, পোলিং এজেন্টদের প্রবেশে গড়িমসি এবং সালাম-বরকত হলে অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহের মতো বিষয়গুলো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব সমস্যার সমাধান করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের যারা জুলুম করেনি তারা বিএনপিতে যোগ দিতে পারবেন: আমির খসরু
আ.লীগের যারা জুলুম করেনি তারা বিএনপিতে যোগ দিতে পারবেন: আমির খসরু

আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম করেনি, উল্টো ভেতরে-ভেতরে তাদেরকে সহযোগিতা করেছে- এমন Read more

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে সশস্ত্র ডাকাতরা মরদেহের ওপর দেশীয় Read more

তারেক রহমানের নির্দেশনায় অর্ধ লক্ষ নেতাকর্মীর বিজয় মিছিল
তারেক রহমানের নির্দেশনায় অর্ধ লক্ষ নেতাকর্মীর বিজয় মিছিল

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভোলার চরফ্যাশনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে চরফ্যাশন উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের Read more

২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের Read more

এনসিপি নেতাদের উদ্ধার করা হচ্ছে, জড়িতদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ
এনসিপি নেতাদের উদ্ধার করা হচ্ছে, জড়িতদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। Read more

পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি

বছর ঘুরে আবার আসছে মাহে রমজান। পবিত্র এই মাসে বিশ্বের শতকোটি ধর্মপ্রাণ মুসলিম রোজা পালন করেন। এ মাসটি ইবাদত, আল্লাহর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন