আওয়ামী লীগ দেশের জন্য রাজনীতি না করে ভারতের তাবেদারি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের সঙ্গে গোপনভাবে দশটি চুক্তি করে দেশকে পরাধীন জাতিতে পরিণত করেছিল। আওয়ামী লীগ দেশের জন্য রাজনীতি না করে ভারতের তাবেদারি করেছে।বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নড়াইল জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখা আয়োজনে বাংলাদেশকে ভবিষ্যৎ স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না, জবাবদিহিমূলক সরকার কায়েম হবে। একটি সুন্দর দেশ গঠন হবে। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। সকল দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।’তিনি আরও বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে বাক্সে ঢুকিয়ে বিগত বছরগুলিতে ক্ষমতায় আসীন ছিল। বিগত ৫ আগস্ট পর্যন্ত পতিত ফ্যাসিস্টদের হাতে অনেক মায়ের কোল খালি হয়েছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেয়ার পাঁয়তারা করে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে, একই সাথে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায়, বক্তব্যে ও মন্তব্যে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে। কারণ কোন অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে এদেশে আর কোন সুযোগ করে দেয়া যাবে না।জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, জামায়াতের জেলা আমীর আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর নেতা মাওলানা জান্নাতুল ইসলাম, নড়াইল জেলা সেক্রেটারি এসএম নাসির উদ্দিন, নড়াইল-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্যপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।চরমোনাই পীর সমাবেশ শেষে নড়াইলের ২টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরা হলেন- নড়াইল-১ (কালিয়া-সদর উপজেলার আংশিক) আসনে মাওলানা আব্দুল আজিজ এবং নড়াইল-২ আসনে (লোহাগড়া-নড়াইল সদরের আংশিক) অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২৬ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৬ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা Read more

টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। এদিন লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের, এতে প্রতিপক্ষ Read more

‘জ্যান্ত বোমা’ হয়ে উঠছে পঞ্চগড়ের অনুমোদনহীন ফিলিং স্টেশনগুলো
‘জ্যান্ত বোমা’ হয়ে উঠছে পঞ্চগড়ের অনুমোদনহীন ফিলিং স্টেশনগুলো

পঞ্চগড়ের বিভিন্ন বাজারে প্রশাসনের চোখের আড়ালে গড়ে উঠেছে অনুমোদনহীন মিনি ফিলিং স্টেশন। সাধারণত, ফিলিং স্টেশন স্থাপন করার ক্ষেত্রে জেলা প্রশাসকের Read more

সুদানে মসজিদে আধাসামরিক বাহিনীর হামলা, নিহত ১৩
সুদানে মসজিদে আধাসামরিক বাহিনীর হামলা, নিহত ১৩

সুদানের এল-ফাশের শহরের একটি মসজিদে আধাসামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। বুধবার Read more

ভুয়া দন্ত চিকিৎসককে এক বছরের কারাদণ্ডের সঙ্গে লাখ টাকা জরিমানা
ভুয়া দন্ত চিকিৎসককে এক বছরের কারাদণ্ডের সঙ্গে লাখ টাকা জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গায় নাসির উদ্দিন (৩৪) নামে একজন ভুয়া দন্ত চিকিৎসকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন