সংসদীয় আসন ও ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। এসব পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বুধবার (৩০ জুলাই) সাংবাদিকদের এসব তথ্য জানান, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করা হলেও বাকি আড়াই শতাধিক আসনের আগের সীমানা বহাল রাখা হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত সংক্ষুব্ধরা এই খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন। আপত্তি ও দাবির শুনানি শেষে চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ করা হবে।সীমানা নির্ধারণে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটির প্রতিবেদন ও নির্বাচন কমিশনের অনুমোদনের পর প্রস্তাবের বিষয়টি জানানো হয়েছে।বর্তমানে গাজীপুরে ৫টি ও বাগেরহাটে ৪টি সংসদীয় আসন রয়েছে। প্রস্তাব অনুযায়ী, জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বেড়ে ছয়টি হবে। বাগেরহাটে একটি আসন কমে ৩টি হবে। বাকি সব জেলার আসন একই রাখা হয়েছে।আনোয়ারুল ইসলাম বলেন, ৬৪ জেলার যে গড় ভোটার নির্ধারণ করা হয়েছে, তার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ালে এবং বাগেরহাটে একটি কমালে সমতা চলে আসবে।যেসব এলাকা নিয়ে গঠিত হচ্ছে ৩৯ আসন: পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা এবং আটোরিয়া উপজেলা [বোদা পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড ব্যতীত]); পঞ্চগড়-২ (বোদা উপজেলার ইউনিয়নসমূহ, বোদা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড এবং দেবীগঞ্জ উপজেলা); রংপুর-৩ (রংপুর সদর, ওয়ার্ড নম্বর ১ থেকে ৮ ব্যতীত রংপুর সিটি করপোরেশন এবং রংপুর সেনানিবাস এলাকা); সিরাজগঞ্জ-১ (কাজিপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া, রতনকান্দি, বাগবাটি ও ছোনগাছা ইউনিয়ন); সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুলী, শিয়ালকোল, খোকশাবাড়ী, কাওয়াকোলা, কালিয়াহরিপুর ও সয়দাবাদ ইউনিয়ন, সিরাজগঞ্জ পৌরসভা এবং কামারখন্দ উপজেলা); সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা); সাতক্ষীরা-৪ (আশাশুনি ও শ্যামনগর উপজেলা); শরীয়তপুর-২ (নড়িয়া উপজেলা এবং ভেদরগঞ্জ উপজেলা [ভেদরগঞ্জ ও সখীপুর থানা]); শরীয়তপুর-৩ (ডামুড্যা উপজেলা এবং গোসাইরহাট উপজেলা); ঢাকা-২ (কেরাণীগঞ্জ উপজেলার তাড়ানগর, কালাতিয়া, হজরতপুর, রুহিতপুর ও শাক্তা ইউনিয়ন এবং সাভার উপজেলার আমীনবাজার, তেতুলজোড়া, ভার্কুতা, কাউন্দিয়া, বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন); ঢাকা-৩ (কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা, শুভাঢ্যা, ভাস্তা ও কালিন্দী ইউনিয়ন); ঢাকা-৭ (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ থেকে ৩৩, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড); ঢাকা-১০ (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ থেকে ১৮, ২২ ও ৫৫ নম্বর ওয়ার্ড); ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড); ঢাকা-১৯ (সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, পাথালিয়া ও সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা এবং সাভার সেনানিবাস এলাকা); গাজীপুর-১ (কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড); গাজীপুর-২ (গাজীপুর সিটি করপোরেশনের ১৩ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন); গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন এবং গাজীপুর সেনানিবাস); গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা); গাজীপুর-৬ (গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড); নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও বন্দর উপজেলা); নারায়ণগঞ্জ-৪ (নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা, এনায়েতপুর, বক্তাবলী, কাশিপুর, কুতুবপুর, গোগনগর ও আলিরটেক ইউনিয়ন); নারায়ণগঞ্জ-৫ (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন); সিলেট-১ (সিলেট সিটি করপোরেশনের ১ থেকে ২৪, ৩১ থেকে ৩৯ নম্বর ওয়ার্ড এবং সিলেট সদর উপজেলা); সিলেট-৩ (সিলেট সিটি করপোরেশনের ২৫ থেকে ৩০, ৪০, ৪১, ৪২ নম্বর ওয়ার্ড); ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধস্তি, চান্দুয়া ও হরষপুর ইউনিয়ন); ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর উপজেলার ইছাপুর, চম্পানগর, পত্তন, দক্ষিণ সিংগারবিল, বিষ্ণপুর, চর ইসলামপুর ও পাহাড়পুর ইউনিয়ন); কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা উপজেলা); কুমিল্লা-২ (হোমনা ও তিতাস উপজেলা); কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলা); কুমিল্লা-১১ (কুমিল্লা সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলা); নোয়াখালী-১ (চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদনা, চাষীরহাট, বজরা, সোনাপুর, দেওটি ও আমিশাপাড়া ইউনিয়ন এবং সোনাইমুড়ী পৌরসভা); নোয়াখালী-২ (সেনবাগ উপজেলা, সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও অম্বরনগর); নোয়াখালী-৪ (সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া, দাদপুর, নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, নোয়াখালী, ধর্মপুর, এওজবালিয়া, কালাদরাগ, পূর্ব চরমটুয়া ও আন্ডারচর ইউনিয়ন, নোয়াখালী পৌরসভা); নোয়াখালী-৫ (কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলার আশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন); চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা); চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ড); বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া এবং রামপাল উপজেলা); এবং বাগেরহাট-৩ (মোংলা, মোড়েলগঞ্জ এবং শরণখোলা উপজেলা)।বাকি ২৬১টি সংসদীয় আসনে কোনো পরিবর্তন হচ্ছে না। দুই অথবা তিনটি আসন নিয়ে গঠিত জেলাগুলোর সীমানাও আগের মতো থাকছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই যুগ পর মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক এমপি এম এ এইচ সেলিম
দুই যুগ পর মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক এমপি এম এ এইচ সেলিম

বাগেরহাটে দীর্ঘ দুই যুগ পর জননিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।মঙ্গলবার (৩০ Read more

সাতকানিয়ায় সন্ধ্যা ৬টার পর বিপণিবিতান বন্ধের নির্দেশনা উপেক্ষিত
সাতকানিয়ায় সন্ধ্যা ৬টার পর বিপণিবিতান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার সন্ধ্যা ৬টার মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিলেও চট্টগ্রামের সাতকানিয়ায় তা কার্যত উপেক্ষিত হচ্ছে। নির্ধারিত Read more

সাংবাদিক তুহিন হত্যা: নৃশংসতার চিত্র ফুটে উঠলো ফরেনসিক রিপোর্টে
সাংবাদিক তুহিন হত্যা: নৃশংসতার চিত্র ফুটে উঠলো ফরেনসিক রিপোর্টে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে পুলিশ প্রশাসনকে Read more

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের ছাদের ওপর আটকে পড়া কয়েকজন সাংবাদিককে বর্তমানে ক্রেনের মাধ্যমে উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন