মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, যা তিনি ১ আগস্টের মধ্যে চূড়ান্ত করতে চান বলে আগেই ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।তিনি বলেন, “আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!” তবে এই চুক্তির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ট্রাম্প আরও জানান, হোয়াইট হাউসে বুধবার তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন এবং তার প্রশাসন বর্তমানে বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছে।ট্রাম্পের কথায়, “অন্যান্য দেশও শুল্ক কমানোর প্রস্তাব দিচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমবে। সঠিক সময় হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।”ট্রাম্প এর আগে ১ আগস্ট সময়সীমা বেঁধে দেন, যার মধ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না, তাদের ওপর বর্তমানে চালু ১০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করা হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে শ্যালিকাকে নিয়ে উধাও: বোনের সুখ বিচারে স্বামীকে তালাক!
আমতলীতে শ্যালিকাকে নিয়ে উধাও: বোনের সুখ বিচারে স্বামীকে তালাক!

বরগুনার আমতলীতে বউয়ের ছোট বোনকে (১৬) নিয়ে উধাও স্বামী রনি খাঁন। বোনের সুখের কথা বিবেচেনা করে স্বামীকে তালাক দিলেন স্ত্রী Read more

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের Read more

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার বিব্রতকর: সংস্কৃতি উপদেষ্টা
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার বিব্রতকর: সংস্কৃতি উপদেষ্টা

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় গতকাল রবিবার (১৮ মে) বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এ নিয়ে সামাজিক যোগাযোগামধ্যামে Read more

কাশিমপুরে ২ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান
কাশিমপুরে ২ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান

দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে টালমাটাল অবস্থায় পাঠদান চলছে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিয়ম অনুযায়ী সাতজন শিক্ষক থাকার কথা Read more

ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। সোমবার (১২ Read more

লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি
লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন