যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার হামলায় গত প্রায় সাড়ে তিন বছরে ইউক্রেনে তিন হাজারের বেশি শিশু হতাহত হয়েছে। ইউক্রেনে শিশুদের হতাহতের সংখ্যা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। রাশিয়া ইউক্রেনের জনবহুল বেসামরিক এলাকা লক্ষ্য করে নির্বিচারে হামলা চালানোয় গত মার্চ থেকে মে মাসের মধ্যেই অন্তত ২২২ শিশু নিহত বা আহত হয়েছে।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৯ জনে। জাতিসংঘ বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি।ইউক্রেনের মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে গতকাল বুধবার দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া বেসামরিক অবকাঠামো, বিশেষ করে স্কুল, হাসপাতাল এবং শিশুদের উপস্থিতির জায়গায় ইচ্ছে করে হামলা করছে। ইউক্রেনিয়ান চাইল্ড রাইটস নেটওয়ার্কের চেয়ারম্যান দারিয়া কাসিয়ানোভা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে শিশুদের উপস্থিতির জায়গা ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানো যুদ্ধাপরাধ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বলেছে, রাশিয়ান বাহিনী ইউক্রেনে বহুবার নির্বিচারে হামলা চালিয়েছে, যা হাজার হাজার বেসামরিক প্রাণহানির কারণ হয়েছে। এসব হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা উচিত।জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ যদি শেষও হয়ে যায়, তবু ইউক্রেন বর্তমানে বিশ্বের অন্যতম বেশি বিস্ফোরক দ্রব্য ও ল্যান্ডমাইন-বেষ্টিত দেশগুলোর একটি, যা ভবিষ্যতেও শিশুদের জন্য মৃত্যুঝুঁকি বহন করবে। যুদ্ধের মধ্যেই যেসব শিশু বেঁচে গেছে, তাদের অনেকের শারীরিক ও মানসিক ক্ষত সারাজীবন বয়ে বেড়াতে হবে। ইউনিসেফের একটি জরিপে বলা হয়েছে, ইউক্রেনের প্রতি পাঁচজন শিশুর একজন যুদ্ধের কারণে মা-বাবা, ভাইবোন বা বন্ধু হারিয়েছে।এদিকে ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়াকে আবারও আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামাতে রাশিয়াকে দেওয়া ৫০ দিনের সময়সীমা তিনি ১০ দিনে নামিয়ে এনেছেন। এর মধ্যে যুদ্ধ বন্ধে অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র মস্কোর ওপর শুল্ক আরোপ শুরু করবে এবং অন্যান্য পদক্ষেপও নেওয়া হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনা শুল্কে যে ১৯টি পণ্য আনতে পারবেন বিদেশ থেকে
বিনা শুল্কে যে ১৯টি পণ্য আনতে পারবেন বিদেশ থেকে

বিদেশ থেকে যাত্রীরা প্রিয়জনদের জন্য আসার সময় নানান উপহারসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র এনে থাকেন। তাই সরকারের ‘ব্যাগেজ রুল’ নিয়মিতই আপডেট হয়। Read more

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন এবং ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেতন কমিশন বিষয়টি নির্ধারণ করবে। তিনি জানান, Read more

হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা
হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। Read more

আগামী এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
আগামী এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

আগামী বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ এবং সেগুলো শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক Read more

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং
জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং

অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে Read more

লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা
লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা

রাজধানী ঢাকার সড়কে প্রায়ই চোখে পড়ে লক্কর-ঝক্কর বাস। মাঝেমধ্যেই নানা দুর্ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসা এই বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন