কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদে প্রকৌশলীর নিজ কক্ষে এ হুমকি দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী।পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ অফিসে চেয়ারে বসে আছেন। তার সামনে টেবিলের অন্যপ্রান্তে দাঁড়িয়ে মাহবুব আলম মুন্সী। তর্ক-বিতর্কের এক পর্যায়ে তিনি প্রকৌশলীকে বলেন, ‘লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব।’এ বিষয়ে কাজী ফয়সাল বারীকে ফোন দিলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে কার্যালয়ে দেখা করলে কাজী ফয়সাল জানান, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এটি নিয়ে আর কিছু হোক, তা তিনি চান না।অভিযোগের বিষয়ে মাহবুব আলম মুন্সী বলেন, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসকাইট থেকে প্রান্তি বাজার পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের জন্য আবেদন নিয়ে আমরা কয়েকজন গেলে উপজেলা প্রকৌশলী গড়িমসি করেন। এ নিয়ে তার সঙ্গে প্রায় ১০ মিনিট তর্ক-বিতর্ক হয়। রাস্তাটির গুরুত্ব বোঝাতে গেলে এক পর্যায়ে রেগে গিয়ে তিনি বলেন– ‘যদি রাস্তা ভেঙে পানি জমে থাকে, তাহলে আপনারা গিয়ে বালতি দিয়ে তা পরিষ্কার করেন’। আমিও তখন উত্তেজিত হয়ে কথাটি বলেছি।তিনি আরও বলেন, ‘পুরো ঘটনা আড়াল করে আমাকে হেয় করার জন্যই মাত্র ১০ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। অথচ ইউএনও কার্যালয়ে বসে বিষয়টি সুরাহার অংশ হিসেবে আমার কাছে থাকা ভিডিওগুলো ডিলিট করা হয়েছে।’উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলইয়াস বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এক পক্ষ থেকে তো কোন ঘটনা তৈরি হয় না। তারপরও আমরা ইউএনওর সঙ্গে বসে বিষয়টি সুরাহা করেছি। প্রকৌশলীর কাছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি।’ইউএনও আবদুর রহমান বলেন, ‘রাস্তা সংস্কারের আবেদন নিয়ে তারা প্রথমে আমার কাছে এসেছিলেন। আমি তাদের উপজেলা প্রকৌশলীর কাছে পাঠাই। ওখানে কী ঘটেছে তা জানি না। তবে পরে বিষয়টি জানতে পেরে জামায়াতের নেতৃত্ব স্থানীয় লোকদের ডেকেছিলাম। তারা উপস্থিত হয়ে প্রকৌশলীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী, জুনের মধ্যে নির্বাচনের পক্ষে ৭৫ শতাংশ
ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী, জুনের মধ্যে নির্বাচনের পক্ষে ৭৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় মনে করেন বিশ্ববিদ্যালয়ের ৯৬ শতাংশ শিক্ষার্থী। Read more

ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে যুবদল নেতার মৃত্যু
ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে যুবদল নেতার মৃত্যু

ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে নজরুল ইসলাম (৫২) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।শনিবার (০৩ এপ্রিল) দুপুর ১টার দিকে Read more

বৃষ্টির মধ্যে বায়ুদূষণের কবলে ঢাকা
বৃষ্টির মধ্যে বায়ুদূষণের কবলে ঢাকা

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের Read more

এবার আসন বণ্টন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান
এবার আসন বণ্টন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান

প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবাই তা পাবেন না উল্লেখ করে নেতাকর্মীদের বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ Read more

নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশ উদ্ধার হয়েছে আবুল কালাম (৫২) নামে এক চাকরিজীবির। চাঁদপুরের মেঘনা নদীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন