ইউরোপ ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। তার অভিষেকের দিনে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি-জর্ডি আলবারা। আর এদিনই মেসির জোড়া অ্যাসিস্টে রোমাঞ্চকর জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ক্লাব অ্যাটলাসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। যেখানে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানের জয় পেয়েছে স্বাগতিকরা। মেসির অ্যাসিস্টে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট। আর অ্যাটলাসের হয়ে একমাত্র গোলটি আসে রিভালদো লোজানোর পা থেকে।ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির হয়ে অভিষেকটা ভালোই হয়েছে ডি পলের। সার্জিও বুসকেটস, জর্ডি আলবার সঙ্গে তার রসায়ন যে দলকে মাঝমাঠের চাপ থেকে অনেকটাই মুক্ত রাখবে সেই আভাস মিলেছে। যদিও ম্যাচের প্রথমার্ধে স্কোর ছিল গোলশূন্য। লুইস সুয়ারেজের একটি শট পোস্টে এবং দুটি ভালো সেভ করেছেন অ্যাটলাস গোলরক্ষক।প্রথমার্ধের বিরতির পর ম্যাচের ডেডলক ভাঙে ৬০ মিনিটে। বুসকেটস ও মেসি হয়ে আটলাসের বক্সে বল পেয়ে যান সেগোভিয়া। সুযোগ পেয়ে এক স্পর্শে বল জালে জড়াতে ভুল করেননি ভেনেজুয়েলার এই মিডফিল্ডার। ৮০ মিনিটে মায়ামির বক্সে বল পেয়ে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে অ্যাটলাসকে সমতায় ফেরান রিভালদো লোজানো।এরপর নির্ধারিত আর কোনো গোল না হলে ম্যাচ ড্রয়ের পথেই ছিল। তবে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে ফের ত্রাতার ভূমিকায় হাজির হন মেসি। ডি বক্সে ঢুকে তিনি বল বাড়ান মার্সেলো ভাইগান্টের কাছে। এই ডিফেন্ডার দ্রুতগতির শটে দুই ম্যাচ পর মায়ামির জয় নিশ্চিত করেন। যাতে লিগ কাপের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে মায়ামি। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে Read more

সুপারফুড চিয়া সিড ৫ খাবারের সঙ্গে খেলেই বিপদ
সুপারফুড চিয়া সিড ৫ খাবারের সঙ্গে খেলেই বিপদ

বর্তমান সময়ে অনেকেই স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। প্রতিদিনের খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে। স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের Read more

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ Read more

হাবিপ্রবিতে লেকচারারদের পদোন্নতি থমকে আছে পাঁচ মাস
হাবিপ্রবিতে লেকচারারদের পদোন্নতি থমকে আছে পাঁচ মাস

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৬২ জন শিক্ষকের লেকচারার হিসেবে যোগদানের পর নির্ধারিত সময় পার হয়ে Read more

বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল
বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ জুলাই) Read more

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান
আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক করছেন। পূর্ব নির্ধারিত বৈঠকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন