ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৬১টি সংসদীয় আসনের মধ্যে ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩০ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।নতুন খসড়ায় কুমিল্লা জেলার সংসদীয় মানচিত্রে বড় পরিবর্তন এসেছে চারটি আসনে—কুমিল্লা-১, কুমিল্লা-২, কুমিল্লা-১০ ও কুমিল্লা-১১। বাকী সাতটি আসনের সীমানা অপরিবর্তিত রাখা হয়েছে।নির্বাচন কমিশনের খসড়া অনুযায়ী, কুমিল্লা-১ আসনে আগে দাউদকান্দি ও তিতাস উপজেলা অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন সীমানা অনুযায়ী এখন দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত হয়েছে কুমিল্লা-১ আসন। তিতাস উপজেলাকে সরিয়ে সেখানে যুক্ত করা হয়েছে মেঘনা।অন্যদিকে, কুমিল্লা-২ আসনের পুরনো গঠন ছিল মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে। কিন্তু খসড়া অনুযায়ী, সেখানে এখন অন্তর্ভুক্ত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা। ফলে মেঘনা স্থান পরিবর্তন করে কুমিল্লা-১-এ স্থান পেয়েছে, আর হোমনা নতুন করে যুক্ত হয়েছে কুমিল্লা-২-এ।কুমিল্লা-৯ আসন গঠিত হয়েছে লাকসাম ও লালমাই উপজেলা নিয়ে, যা পূর্বে ছিল লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা।কুমিল্লা-১০ আসনে এসেছে সবচেয়ে বড় রদবদল। আগের কাঠামোতে সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত ছিল এই আসন। কিন্তু খসড়ায় সদর দক্ষিণ ও লালমাই বাদ পড়ে এখানে যুক্ত করা হয়েছে মনোহরগঞ্জ উপজেলা। ফলে নতুনভাবে কুমিল্লা-১০ এখন গঠিত হয়েছে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে।একইভাবে, কুমিল্লা-১১ আসনেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে এটি ছিল একমাত্র চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে। খসড়া অনুযায়ী এখন এতে যুক্ত করা হয়েছে সদর দক্ষিণ উপজেলা। ফলে কুমিল্লা-১১ গঠিত হয়েছে চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা নিয়ে।বাকি ৭টি আসনের সীমানায় কোনো পরিবর্তন আসেনি। কুমিল্লা-৩ আসনে বরাবরের মতোই রয়েছে মুরাদনগর উপজেলা। কুমিল্লা-৪ আসনও অপরিবর্তিত থেকে দেবিদ্বার উপজেলা নিয়েই গঠিত হয়েছে। কুমিল্লা-৫ আসন আগের মতোই গঠিত হয়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে। কুমিল্লা-৬ আসন গঠিত হয়েছে আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা সেনানিবাস এলাকা নিয়ে, যা পূর্বেও একই ছিল। কুমিল্লা-৭ আসনের সীমা অপরিবর্তিত থেকে কেবল চান্দিনা উপজেলাকেই অন্তর্ভুক্ত করেছে। কুমিল্লা-৮ আসন গঠিত হয়েছে বরুড়া উপজেলা নিয়েই, যার সীমানায় কোনো হেরফের হয়নি।এই সীমানা পুনর্নির্ধারণে ভোটার সংখ্যা, ভৌগলিক সংযোগ এবং প্রশাসনিক সীমারেখা বিবেচনায় নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।তবে এই সীমানা নিয়ে যদি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল আপত্তি জানাতে চান, তাহলে ১০ আগস্ট পর্যন্ত লিখিতভাবে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট আবেদন যাচাই-বাছাই শেষে কমিশন চূড়ান্ত সীমানা প্রকাশ করবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে এই সীমানা পুনর্নির্ধারণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। বিশেষ করে কুমিল্লার মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল জেলায় আসন পুনর্গঠনের ফলে নির্বাচনী কৌশল, দলীয় অবস্থান ও প্রার্থী মনোনয়নেও আসতে পারে দৃশ্যমান প্রভাব।নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ৩৯টি আসনে আংশিক ও কিছু ক্ষেত্রে বড় পরিবর্তন এনে সীমানা পুনর্নির্ধারণের খসড়া তৈরি করা হয়েছে। খসড়ার বিরুদ্ধে কেউ আপত্তি জানাতে চাইলে আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। আপত্তি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সীমানা ঘোষণা করা হবে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার
পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।এসব কর্মকর্তাদের Read more

সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল
সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল

‘সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে পানে’—এমনটাই জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে আজ শনিবার (৪ এপ্রিল) Read more

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে। যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও Read more

বরিশালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজত
বরিশালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজত

বরিশালে পৃথক দুটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। রবিবার Read more

আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা
আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন