বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বদলে যাচ্ছে কর্মক্ষেত্রের চেহারা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রসার নিয়ে এবার সরাসরি সতর্ক করলেন ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তাঁর মতে, কিছু পেশা হয়তো একেবারেই বিলুপ্ত হয়ে যেতে পারে।ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অল্টম্যান বলেন, ‘গ্রাহকসেবা বা কাস্টমার সার্ভিসের মতো অনেক খাতেই এখন মানুষের বিকল্প হিসেবে এআই পুরোপুরি জায়গা নিচ্ছে।’তিনি আরও বলেন, ‘এআই এমনভাবে কাজ করতে পারছে যাতে ভুল হয় না এবং গ্রাহককে অপেক্ষাও করতে হয় না। এই খাতে এটি মানুষের কার্যকর বিকল্প হয়ে উঠেছে।’চিকিৎসা খাত নিয়েও মন্তব্য করেন অল্টম্যান। তবে তিনি এটাও স্পষ্ট করেন যে, নিজে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে তিনি শুধু কোনো যন্ত্রের ওপর নির্ভর করতে চান না। তিনি বলেন, ‘চ্যাটজিপিটির মতো এআই এখন এমন দক্ষতায় পৌঁছেছে যে, তা অনেক ক্ষেত্রেই মানুষের চেয়ে ভালো রোগ নির্ণয় করতে সক্ষম। তবে একজন মানব চিকিৎসক থাকবে, সেটাই আমার পছন্দ।’এআই প্রযুক্তি বিকাশে ওপেনএআই বর্তমানে ওয়াশিংটন ডিসিতে তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। প্রতিষ্ঠানটি সেখানে একটি অফিস চালু করছে। অনেকে মনে করছেন, এটি আগের তুলনায় মার্কিন সরকারের নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি থেকে কিছুটা সরে এসে প্রযুক্তিগত সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত।এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের নতুন ‘এআই অ্যাকশন প্ল্যান’ এআই প্রযুক্তির বিকাশ ও অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিচ্ছে। ফলে অল্টম্যানের সফরকে অনেকেই এই পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন।তবে এআই প্রযুক্তি যে ঝুঁকিবিহীন নয়, সে বিষয়েও সতর্ক করেন অল্টম্যান। ভয়েস ক্লোনিং প্রযুক্তির অপব্যবহার এবং আর্থিক খাতে প্রতারণার আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, ‘আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো—কোনো দুর্বৃত্ত রাষ্ট্র যদি এআই ব্যবহার করে সাইবার হামলা চালায়, বিশেষ করে আর্থিক খাতে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন
বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। Read more

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর
আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। প্রতিদিনের তুলনায় Read more

নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা

নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এই সময় ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপির Read more

ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার Read more

বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ব্যাট-বলের নৈপুণ্যে হ্যাটট্রিক জয় পেল টাইগ্রেসরা। আজ মঙ্গলবার লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে Read more

ইছামতী বিল থেকে কঙ্কাল উদ্ধার
ইছামতী বিল থেকে কঙ্কাল উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন