দীর্ঘ বিরতির পর ২০২২ সালে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয়েছিল ‘ফিনালিসিমা’। যেখানে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর সবশেষ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে আবারও আয়োজন হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। তবে শুরুর দিকে এ আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা দেখ গিয়েছিল। অবশেষে সোমবার (২৮ জুলাই) দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এই টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করেছে। ২০২৬ মৌসুমের প্রতিযোগিতার সূচি প্রকাশের সময় কনমেবল আনুষ্ঠানিকভাবে জানায় যে, আগামী বছর মার্চের মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই ম্যাচ।কনমেবল এই টুর্নামেন্টের সূচি প্রকাশ কররেও এখনও নির্ধারণ হয়নি ভেন্যু। তবে গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে পারে দুই চ্যাম্পিয়নের এই ম্যাচ। এছাড়াও সৌদি আরব ও কাতারও এই ম্যাচটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছিল মেসি-মার্টিনেজরা। একই সময়ে ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল লামিন-পেদ্রির স্পেন। এদিকে, মেসি ও লামিনের মধ্যকার লড়াই দেখার জন্য ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের তিনটি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম

এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে Read more

খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল
খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল

খাল পুনঃখননকে সরকার শুধুমাত্র একটি কর্মসূচি হিসেবে নয়, বরং দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে Read more

জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ
জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে নেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ পতাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন