জেলার কামারখন্দে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে সুলতান শেখকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় দেন। এই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত সুলতান শেখ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুঠিরচর গ্রামের আয়নাল শেখের ছেলে। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালের ১৪ আগস্ট সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের আবু তাহের শেখের মেয়ে তাহমিনা খাতুনের সঙ্গে সুলতান শেখের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ের জন্ম হয়।এরপর থেকে সুলতান শেখ এক লাখ টাকা যৌতুকের জন্য তাহমিনাকে নির্যাতন করে আসছিলেন। এরই জেরে ২০১৯ সালের ৮ আগস্ট তাহমিনাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখেন। এই ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু (ইউডি) মামলা করে। পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সুলতান শেখকে আসামি করে ২০২০ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলা চলার সময় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ আদালত সুলতান শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান
জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) Read more

সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দুই পুত্রবধূসহ দেশে ফিরতে পারেন। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনার Read more

আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩ জানুয়ারি) থেকে ৬ জানুয়ারি Read more

‘বাংলাদেশি’ সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের
‘বাংলাদেশি’ সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের

গত দিন দশেক ধরে দিল্লি লাগোয়া গুরুগ্রামে অবৈধ বাংলাদেশি সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করা হয়েছে। এদের মধ্যে আছেন অনেক ভারতীয় Read more

পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু
পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা। তাদের মধ্যে অন্তত ১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন