সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এই রায় ঘোষণা করেন। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ৩৪ জন আসামির মধ্যে আদালত ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাকি ১৭ জনের দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—সাইফুল আলম, নজরুল আলম, সদরুল আলম, সিরাজ উদ্দিন, জামাল মিয়া, আব্দুল জলিল, আনোয়ার হোসেন ও মামুনুর রশীদ। এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামুনুর রশীদ পলাতক। প্রধান আসামি যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আটকের পর থেকে প্রায় পৌনে ৪ বছর ধরে জেলহাজতে রয়েছে। গত ১৩ জুলাই মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—ইলিয়াস হোসেন, আব্দুন নুর, জয়নাল হোসেন, আশিক হোসেন, আছকির আলী, আকবর হোসেন ও ফরিদ আহমদ। মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১লা মে সাইফুল ও তার বাহিনী চাউলধনী হাওরের ঘটনাকে কেন্দ্র করে চৈতনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিল গংদের নিজস্ব রেকর্ডীয় ভূমিতে জোরপূর্বক এক্সক্যাভেটর মেশিন দিয়ে মাটি কাটা শুরু করে। এতে জমির মালিক পক্ষ বাধা দিতে চাইলে সশস্ত্র আসামিরা বন্দুক, পাইপগান ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানা পুলিশ ও গ্রামে একাধিক বৈঠক করে তাদের ওপর হামলা চালায়। এ সময় বন্দুকের গুলিতে শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ শুকুর গুলির আঘাতে তার শরীর ঝাঁজরা হয়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সুমেলের বাবা-চাচাসহ ৩ জন গুলিবিদ্ধ হন। ঘটনার পর সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বিশ্বনাথ থানায় বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে মামলার রায়ের পর বাদী সন্তুষ্টি প্রকাশ করেছেন। হত্যাকাণ্ডের পর সিলেটের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন ও সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন এই চাঞ্চল্যকর হত্যার মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডে সহযোগিতা ও আলামত নষ্ট করার দায়ে ওসি শামিম মুসা, এসআই নুর ও ফজলুল হককে ক্লোজ করা হয়। এরপর তৎকালীন বিশ্বনাথ থানার ওসি তদন্ত রমাপ্রসাদ চক্রবর্তী দীর্ঘ তদন্ত শেষে ৩২ জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই মামলার চার্জশিট আদালতে দাখিল করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষ্য প্রদান করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা
দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করছে। আগামী ২০২৬ ইং ফেব্রুয়ারি Read more

ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে
হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর মহানগর Read more

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর Read more

কৃষি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
কৃষি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন