লাল বা সবুজ আপেলের সঙ্গে আমরা সবাই পরিচিত। বাজারে গেলে এই দুই রঙের আপেল চোখে পড়ে সহজেই। কিন্তু এমন একটি আপেল আছে, যার রং এত গাঢ় যে প্রথম দেখায় কালো মনে হয়। সেজন্য এর নাম ব্ল্যাক ডায়মন্ড আপেল। বিরল, দৃষ্টিনন্দন এবং পুষ্টিগুণে ভরপুর এই আপেলই বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি আপেলগুলোর একটি। তবে ব্ল্যাক ডায়মন্ড আপেল শুধু সৌন্দর্য আর বিলাসের প্রতীক নয়, এটি স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। ব্ল্যাক ডায়মন্ড আপেল কোথায় চাষ হয়?ব্ল্যাক ডায়মন্ড আপেল মূলত হুয়া-নিউ জাতের একটি বিরল প্রজাতি, যা রেড ডেলিশাস আপেলের দূর সম্পর্কের আত্মীয়। এটি চাষ হয় তিব্বতের নিয়িংচি অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫০০ মিটার উচ্চতায়। এই অঞ্চলের তীব্র অতিবেগুনি রশ্মি ও দিন-রাতের বড় তাপমাত্রা পার্থক্যের কারণেই আপেলের খোসা গাঢ় বেগুনি-কালো রং ধারণ করে। বাইরে কালো হলেও ভেতরের শাঁস কিন্তু সাদা। অন্যান্য আপেলের চেয়ে তুলনামূলকভাবে বেশি মিষ্টি এটি। বিরলতা ও বিলাসবহুল সৌন্দর্যর কারণে প্রতিটি আপেলের দাম ৫০০–৭০০ টাকা পর্যন্ত হতে পারে।ব্ল্যাক ডায়মন্ড আপেল খাওয়ার ৪ উপকারিতাঅ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: এই আপেলের গাঢ় রং আসে অ্যান্থোসায়ানিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থেকে। এটি শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও এর ভূমিকা রয়েছে।হজমশক্তি উন্নত করে: ব্ল্যাক ডায়মন্ড আপেলে রয়েছে প্রচুর ফাইবার, যা হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক। এটি দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়, ফলে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন সি ও উদ্ভিজ্জ পুষ্টিগুণে সমৃদ্ধ এই আপেল শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে। নিয়মিত খেলে সংক্রমণের ঝুঁকি কমে, ত্বক ভালো থাকে এবং ক্ষত সারতেও সহায়তা করে।হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী: এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, আর অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ফলে হৃদ্‌রোগের ঝুঁকি কমতে পারে।কীভাবে খাবেন ব্ল্যাক ডায়মন্ড আপেল? এই আপেল সবচেয়ে ভালো খাওয়া যায় কাঁচা অবস্থায়, যাতে সব পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। চাইলে সালাদে কুচি করে, চিজ ও বাদামের সঙ্গে, কিংবা ডেজার্ট—টার্ট ও পাই—তৈরিতেও ব্যবহার করা যায়। স্মুদি বা সামান্য মধু দিয়ে খেলেও স্বাদ বাড়ে। যেহেতু এটি বিরল ও দামি, তাই প্রতিদিন নয়—বিশেষ উপলক্ষেই উপভোগ করাই ভালো।সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বালু মহলের পাশে রাস্তার ধারে পড়ে থাকা এক ৬৩ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Read more

আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান
আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার। কার্যকরী একজন লেগ স্পিনার হিসেবে রশিদ খানের কদর বরাবরই বেশি। লেগ স্পিনারদের মধ্যে বিশ্বের Read more

চুপিসারে বাগদান সারলেন শচীনপুত্র, পাত্রী কে?
চুপিসারে বাগদান সারলেন শচীনপুত্র, পাত্রী কে?

জীবনের নতুন ইনিংসে পা রাখলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। বুধবার (১৩ আগস্ট) ঘরোয়া আয়োজনে মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি Read more

শেষ হলো এসএসসি প্রথম দিনের পরীক্ষা
শেষ হলো এসএসসি প্রথম দিনের পরীক্ষা

এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত Read more

এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা
এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) Read more

সিলেট পৌঁছেছেন তারেক রহমান
সিলেট পৌঁছেছেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন