ভয়াবহ ভূমিকম্পের পর এবার রাশিয়ায় আঘাত হেনেছে সুনামি। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর বুধবার ভোরে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ আঘাত হেনেছে। এর ফলে রাশিয়ার উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে আঞ্চলিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর আরটি।সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই সেভেরো-কুরিলস্কের উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাত হানে।ওই শহরের জনসংখ্যা প্রায় আড়াই হাজার। স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে উপকূল থেকে দূরে উঁচু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।লিমারেঙ্কো জানান, সুনামির হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত উঁচু ভূমিতে বাসিন্দারা নিরাপদে থাকবেন। জরুরি পরিষেবা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় স্বাভাবিক জীবন পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থানীয় গণমাধ্যম এবং কর্মকর্তাদের শেয়ার করা ফুটেজে দেখা যায়, উপকূলের কিছু অংশে পানি পৌঁছে যাচ্ছে এবং সুনামির সাইরেন বেজে উঠার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা নিরাপদে সরে গেছেন।তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের আলাইদ প্ল্যান্টের মাছ প্রক্রিয়াকরণ প্ল্যান্টটি ডুবে গেছে। সেখানকার সব কর্মীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।রাশিয়ান জিওফিজিক্যাল সার্ভিস সেভেরো-কুরিলস্কের প্লাবিত উপকূলীয় অঞ্চলের ড্রোন ফুটেজ অনলাইনে শেয়ার করেছে। ইউঝনো-সাখালিনস্ক সিসমিক স্টেশনের প্রধান এলেনা সেমেনোভা আরআইএ নভোস্তিকে বলেন, কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের পর কুরিল দ্বীপপুঞ্জ জুড়ে সুনামির হুমকি ঘোষণা করা হয়েছে।এদিকে রাশিয়ায় ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ৮ দশমিক ৭ মাত্রা বলা হলেও পরবর্তিতে জানানো হয় যে, ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভও জানিয়েছেন যে, ওই ভূমিকম্পের ফলে কামচাটকা উপকূলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছে।রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আলাস্কার দূরবর্তী আলেউটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে, প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি আছে।এছাড়া ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। ইন্দোনেশিয়ায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বড় ধরনের সুনামির আশঙ্কা না থাকলেও বাসিন্দাদের উপকূল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় বিজিবি’র অভিযানে ট্রাক্টরসহ আটক ১
পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় বিজিবি’র অভিযানে ট্রাক্টরসহ আটক ১

পঞ্চগড়ে বিজিবি'র অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু ভর্তি ট্রাক্টরসহ একজনকে আটক করা হয়েছে।বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ৫৬ Read more

আমদানির খবরে কাঁচা মরিচের কেজিতে কমল ১০০ টাকা
আমদানির খবরে কাঁচা মরিচের কেজিতে কমল ১০০ টাকা

ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাজারে দাম কমতে শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব Read more

পুঠিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পুঠিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় ইয়াদ আলী (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝলমলিয়া এলাকার মৃত হাচেন মন্ডলের ছেলে।জানা Read more

সেনাবাহিনীর ইউনিফর্ম পরে ব্যাংক থেকে ২০ কোটি রুপির স্বর্ণ লুট
সেনাবাহিনীর ইউনিফর্ম পরে ব্যাংক থেকে ২০ কোটি রুপির স্বর্ণ লুট

ভারতে সেনাবাহিনীর পোশাকের আদলে ইউনিফর্ম পরে ও আগ্নেয়াস্ত্র হাতে মুখোশধারী ডাকাতরা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় ঢুকে স্বর্ণালঙ্কার Read more

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।আজ Read more

উচ্চ শিক্ষা নিয়েও মানবেতর জীবনযাপন করছেন দৃষ্টি প্রতিবন্ধি আজাদ
উচ্চ শিক্ষা নিয়েও মানবেতর জীবনযাপন করছেন দৃষ্টি প্রতিবন্ধি আজাদ

দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে দেশের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন অনার্স-মাষ্টার্স। লক্ষ্য একজন শিক্ষক হবেন। কিন্তু দুঃখের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন