চট্টগ্রামের কর্ণফুলীতে নিখোঁজ মোহাম্মদ জিহাদ (১০) নামে এক শিশুর মৃত্যুর ময়নাতদন্তকে কেন্দ্র করে থানার ওসির শাস্তি দাবিতে মানববন্ধন করেছে শিশুটির পরিবার ও এলাকাবাসী।মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার মইজ্জ্যেরটেক চত্বরে মানববন্ধন করেন শিশুটির স্বজন ও এলাকাবাসী।শিশু জিহাদের মা ছেনোয়ারা বেগম মানববন্ধনে বলেন, ‘ময়নাতদন্ত না করার জন্য আদালতের ম্যাজিস্ট্রেট থেকে আদেশ এনেছিলাম। কিন্তু থানার ওসি কৌশলে লাশ বাড়ি থেকে নিয়ে যান এবং ময়নাতদন্ত করে লাশ ফেরত দেন আমাদের।’জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ‘নিখোঁজ শিশুটির মুখে রক্তের দাগ ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এরপর স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ পরিবারটিকে আর্থিক সহযোগিতা করার জন্য আমাকে অনুরোধ করেন। তাৎক্ষণিক পরিবারটিকে সহযোগিতাও করা হয়।’তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে ওই এলাকার মন্নান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। সে জামিনে বের হয়ে শিশুটির স্বজনদের নিয়ে এ মানববন্ধনের নেতৃত্ব দেন। মানববন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিল। এটি তাদের পরিকল্পিত।’এর আগে শনিবার (২৭ জুলাই) বিকেলে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন রোববার দুপুরে তাদের বাড়ির পুকুরে মৃত অবস্থায় ভেসে উঠলে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।নিহত জিহাদ উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাহ আলম মেম্বারের বাড়ির মৃত আব্দুল নবীর ছেলে। জিহাদ মৃগীরোগে আক্রান্ত ছিল বলেও জানান তার স্বজনরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী
দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না জানিয়ে পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। Read more

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে ৩ কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন Read more

অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী
অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে পরিবহন সেক্টরে নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) Read more

পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর পরিচালিত মাঝিপাড়া প্রকল্প ক্যাম্প(২০ ইসিবি) কর্তৃক পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র ও বিনামূল্যে Read more

‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’
‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বর্তমান অন্তবর্তী সরকার জনগণকে কোনো তোয়াক্কাই করছে না। বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা Read more

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার
মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

নিখোঁজ সিনিয়র সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল পৌনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন