যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বর্তমান অন্তবর্তী সরকার জনগণকে কোনো তোয়াক্কাই করছে না। বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা তারা পেয়ে গেছে। নির্বাচনকে তারা ডিনাই (অস্বীকার) করছে। আবারও বাংলাদেশে তারুণ্যের জাগরণ ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে।বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁয় শহরের একটি রেস্টুরেন্টে মিলনায়তনে আগামী শুক্রবার ও শনিবার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে পর্যবেক্ষণ সভায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বিএনপি দেশের সবচেয়ে বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষকে যে স্বপ্ন দেখেছিলেন রাজপথে তা বাস্তবায়ন করেছেন। কিন্তু এখনো আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারিনি। এখনো গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ভোটের অধিকার ফিরিয়ে না পাওয়া পর্যন্ত গণতান্ত্রিক এ আন্দোলন অব্যাহত থাকবে।মোনায়েম মুন্না বলেন, বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের কথা এবং কাজে কোনো মিল নাই। তারা রাষ্ট্র এবং জনগণকে কোনো তোয়াক্কাই করছে না। তারা নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চায়। মনে হচ্ছে বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা তারা পেয়ে গেছে। নির্বাচনকে তারা ডিনাই করছে। ভোটাধিকার মানুষের সাংবিধানিক অধিকার। এই ভোটাধিকারের প্রয়োগ তো নির্বাচনের মাধ্যমেই করবে। আমার মনে হয় নির্বাচনের দাবিতে আমাদের রাজপথে নামতে হবে। সুতরাং আমরা তরুণদের সম্পৃক্ত করে কর্মসূচি দিচ্ছি। আমরা তারুণ্যের জাগরণ ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব।যুবদল সভাপতি বলেন, এই প্রথম বাংলাদেশে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। এই নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়ার আগে কোন রাজনৈতিক স্টোকহোল্ডারদের সাথে কোন আলোচনা করা হয়নি। তিনি আমেরিকাতে সারা জীবন অতিবাহিত করেছেন। অথচ তাকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডরের নামে রোহিঙ্গাদের চলাচলের জন্য যে করিডর দিচ্ছে তা অত্যন্ত উদ্বেগ জনক। এটাতো তারা এভাবে দিতে পারেন না।সভায় অন্যদের মধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয়ক মাহমুদুল সালেহীন, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ন আহবায়ক এ কে এম রওশন উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নওগাঁ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাকসু নির্বাচন ঘিরে সরব ছাত্রসংগঠন, স্থান সংকটে সাংস্কৃতিক সংগঠনগুলো
রাকসু নির্বাচন ঘিরে সরব ছাত্রসংগঠন, স্থান সংকটে সাংস্কৃতিক সংগঠনগুলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু (কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে ছাত্রসংগঠনগুলো। শুরু হয়েছে সম্ভাব্য প্যানেল গঠনের তোড়জোড়। আবাসিক হলে Read more

মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ
মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার Read more

মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- তামজীদ বেপারী (২৪), Read more

শেরপুরে বড় ভাইয়ের মৃত্যু খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু
শেরপুরে বড় ভাইয়ের মৃত্যু খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে বড় ভাইেয়র মৃত্যুর ১০ মিনিটের ব্যবধানে আরেক সহোদর ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে সাতটার Read more

‘শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা হতাশাজনক’
‘শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা হতাশাজনক’

জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো ভারতীয় পেসার মোহাম্মদ শামির। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত

ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতে সর্বশেষ এসব হামলায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন