ময়মনসিংহ সিটি কর্পোরেশনে পরিবহন সেক্টরে নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শফি কামালের বিরুদ্ধে।বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগর ভবনের ৩য় তলায় ওই কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। সময়ের কণ্ঠস্বরের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. রবিউল আউয়াল রবি ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মীর মো. খালেদ হাসান তথ্য সংগ্রহ করতে গেলে এ অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন।ভুক্তভোগী সাংবাদিকরা জানান, তারা দুপুর ১১টার দিকে তথ্য সংগ্রহের জন্য প্রকৌশলীর কক্ষে প্রবেশ করেন। তখন তিনি কিছু বহিরাগত ব্যক্তির সঙ্গে গল্পে মশগুল ছিলেন। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সাংবাদিকরা পরিবহন বিভাগের যানবাহন, মালামাল এবং স্টোররুম সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। নির্দিষ্ট কিছু প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে অফিসের অন্যান্য কর্মচারীদের সামনেই সাংবাদিকদের প্রতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে মারধরের চেষ্টা করেন। এসময় উপস্থিত কর্মচারীরা তাকে বাধা দেয়। ভুক্তভোগী সময়ের কণ্ঠস্বরের সাংবাদিক মো. রবিউল আউয়াল রবি বলেন, ‘তথ্য চাওয়ার কারণে আমাদের গালিগালাজ করা হয়েছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। আর বলতে থাকেন যা করার কর গা। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।সাংবাদিক মীর মো: খালেদ হাসান বলেন, ‘একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে তাঁর এমন আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। আমি হতভম্ব। আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’এদিকে সরকারি কর্মচারীর এমন অশোভন আচরণে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখা, ময়মনসিংহ সম্মিলিত প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা।ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সজিব রাজভর বিপিন বলেন, একজন প্রজাতন্ত্রের কর্মচারী কারও সঙ্গেই খারাপ ব্যবহার করতে পারেন না, আর সেখানে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সাংবাদিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কর্তৃপক্ষের প্রতি আহবান ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শফি কামাল বলেন, আসলে ঘটনাটি অপ্রত্যাশিত, ওই সময় আমার মেজাজ ঠিক ছিল না। তাই এমন ঘটনা ঘটেছে।এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ জানান, একজন সাংবাদিক তথ্য চাইতেই পারে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু কোন সাংবাদিককে কর্মকর্তারা গালাগালি করতে পারে না। এ বিষয়ে আমি অবশ্যই ব্যবস্থা নেব।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ
ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ

‎চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অর্ধশত ইটভাটায় চলছে ইট পোড়ানোর প্রস্তুতি। ইট পোড়ানোর জন্য ভাটার আশপাশে জড়ো করা হয়েছে সংরক্ষিত বনের কাঠ। Read more

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত।বুধবার Read more

সিরাজদিখানে নৌকাডুবিতে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু
সিরাজদিখানে নৌকাডুবিতে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকা ডুবির ঘটনায় অমি শেখ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার বাসাইল Read more

ফিলিস্তিনিদের মুক্তি কামনায় শেষ হলো ‘মার্চ ফর গাজা’
ফিলিস্তিনিদের মুক্তি কামনায় শেষ হলো ‘মার্চ ফর গাজা’

মোনাজাতের মাধ্যমে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাত শুরু Read more

শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপন
শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপন

সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়, এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা Read more

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিল ইসরায়েল
ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিল ইসরায়েল

ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে ‘যুগপৎ’ যুদ্ধের জন্য নিজেদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে নির্দেশ দিয়েছে  দখলদার ইসরায়েল। ইসরায়েলের সম্প্রচার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন