চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত এক মাদ্রাসা শিক্ষার্থীর হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার আগে গত দুই দিন ধরে সীতাকুণ্ড পৌর সদরের বেসরকারি জেনারেল হাসপাতালে ভর্তি ছিল নয়ন।নিহত মাদ্রাসা শিক্ষার্থীর নাম আশরাফুর রহমান নয়ন (১৩)। সে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মিজানুর রহমান সোহাগের একমাত্র ছেলে।নিহত আশরাফুর রহমান নয়নের পিতার অভিযোগ, জেনারেল হাসপাতালের চিকিৎসা গাফিলতির কারণেই তিনি তার একমাত্র ছেলেকে হারিয়েছেন। নয়ন সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।নিহত নয়নের পিতা সোহাগ কাঁদতে কাঁদতে বলেন, ‘গত কয়েকদিন আগে গায়ে জ্বর হয় আমার ছেলের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু হয়েছে বলে জানায়। হাসপাতাল থেকে প্রেসক্রিপশন দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। তবে তারা বাড়িতে না নিয়ে বেসরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে আমার ছেলের মৃত্যু হয়। কিন্তু দুঃখের বিষয়, আমার ছেলের চিকিৎসায় জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি ছিল। যার কারণে আমি আমার বুকের ধনটাকে হারিয়ে ফেলি।’তিনি আরো অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে জেনারেল হাসপাতালেই মারা গেছে। মারা যাওয়ার পরে আমার ছেলেকে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এরপর তাকে আমরা ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জানান, রোগীর মৃত্যু অনেক আগে হয়েছে।’জেনারেল হাসপাতালের পরিচালক মাইন উদ্দিন বলেন, ‘রোগীর সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) স্বাভাবিক ছিল। রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হলে আমরা সাথে সাথে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। কিন্তু রোগীর অভিভাবকরা রোগী নিয়ে যেতে দেরি করে ফেলায় সে পথেই মারা যায়।’সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোঃ আলতাব হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে আমি খোঁজখবর নিচ্ছি এবং ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫

সারদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে সারাদেশে ৬২৫ জন রোগী Read more

নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি
নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যটিতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বলে Read more

যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট
যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট

পারিবারিক বিরোধের জের ধরে আপন দুলা ভাইয়ের মাছের ঘের থেকে প্রায় একশ' মনের মত মাছ ধরে নিয়ে গেছে আপন শ্যালক। Read more

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আফগান ও লঙ্কানদের মধ্যকার লড়াই Read more

মেট্রোরেল চলাচল নিয়ে শঙ্কা কাটল
মেট্রোরেল চলাচল নিয়ে শঙ্কা কাটল

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়ায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল চলাচল নিয়ে আশঙ্কা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন