রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক গাঁজা সেবনকারীকে ৩ মাসের জেল ও ২০০ (দুই শত) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার সময় তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বামনদিঘি ইকোপার্কে গাঁজা সেবন এবং রাখার অপরাধে মো: হেলাল মিয়া (৩১) নামের ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করা হয়।সে উপজেলার মেনানগর মাফিয়াল পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে গাঁজা রেখে সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে।ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত অপরাধের মাত্রা বিবেচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় এ শাস্তি প্রদান করেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুবেল রানা।তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুবেল রানা বলেন, ‘আসামিকে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় মা–মেয়েকে হত্যার ঘটনায় কথিত কবিরাজ গ্রেপ্তার
কুমিল্লায় মা–মেয়েকে হত্যার ঘটনায় কথিত কবিরাজ গ্রেপ্তার

কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকায় কথিত জ্বিন তাড়ানোর অজুহাতে চিকিৎসা করতে এসে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে মা–মেয়েকে বালিশচাপা দিয়ে Read more

ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত লিটন
ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত লিটন

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোখি হবে বাংলাদেশ। তবে এ ম্যাচের আগে দিন লিটন দাসকে Read more

বাড়িভাড়া ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
বাড়িভাড়া ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা আগামী ১ নভেম্বর থেকে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় Read more

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়
কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

এবার কাতারে হামাস নেতাদের ওপর সম্প্রতি ইসরায়েলের চালানো হামলা নিয়ে ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি Read more

এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগীবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন