মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম শহর মসজিদ ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকায় দেশটির ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ জনকে আটক করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এর আগে গত সোমবার (২৮ জুলাই) এ অভিযান শুরু করে সংস্থাটি। ইমিগ্রেশন বিভাগের ভাষ্য অনুযায়ী, অভিযানের মূল উদ্দেশ্য ছিল বৈধ ও অবৈধ অভিবাসীদের মধ্যে পার্থক্য নির্ধারণ করা এবং অবৈধভাবে বসবাস বা কাজ করা ব্যক্তিদের শনাক্ত করা। বিভিন্ন দেশ থেকে আসা এসব আটক অভিবাসীর মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, নেপালি, মিয়ানমার এবং ভারতীয় নাগরিক রয়েছেন। অভিযানে দেখা যায়, অনেকেই গ্রাহকের ছদ্মবেশে দোকানপাটে অবস্থান করছিলেন যাতে করে ইমিগ্রেশন কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে পারেন। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের কৌশল ধরে ফেলেন এবং আটকের আওতায় নিয়ে আসেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক রুশডি আবু বাসরি বলেন, ‘আমাদের সদস্যরা সকাল ১০টা থেকে এলাকায় উপস্থিত ছিলেন যাতে করে প্রকৃত গ্রাহক এবং বিদেশি শ্রমিকদের আলাদা করে শনাক্ত করা যায়।’ তিনি আরও জানান, ‘আটককৃত সবাইকে সেলাঙ্গরের বেরানাং এলাকায় অবস্থিত মিলেনিয়াম অস্থায়ী ইমিগ্রেশন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে।’ উল্লেখ্য, মসজিদ ইন্ডিয়া এলাকায় এটি চলতি বছরের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ফেব্রুয়ারির ১৫ তারিখেও এ ধরনের অভিযান পরিচালিত হয়েছিল। ইমিগ্রেশন বিভাগ বলছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে করে নিয়োগদাতা ও শ্রমিক উভয়পক্ষ আইন মেনে চলে এবং বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিনকে ‘তার চাওয়া পূরণ’ করে দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি
পুতিনকে ‘তার চাওয়া পূরণ’ করে দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি

সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প-ভ্লাদিমির পুতিনের বৈঠককে রুশ প্রেসিডেন্টের জন্য ‘অর্জন’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।তিনি বলেছেন, ইউক্রেনকে Read more

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কোনো বিদেশি চাপ নেই: প্রেস সচিব
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কোনো বিদেশি চাপ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন বারবার বলেছে—আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে সরকারের ওপর Read more

কুড়িগ্রামে ঋণের চাপে চতুর্থ শ্রেণীর কর্মচারীর আত্মহত্যা
কুড়িগ্রামে ঋণের চাপে চতুর্থ শ্রেণীর কর্মচারীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের টাকা ফেরত দেওয়ার চাপে বাদশা মিয়া (৪০) নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী) আত্মহত্যা করেছে। সোমবার (১৯ মে) Read more

আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে মাহাদী মোল্যা নামে এক বছর ছয়মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন