ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে মাহাদী মোল্যা নামে এক বছর ছয়মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের সিকিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহাদী ওই গ্রামের শাহাবুল মোল্যার ছেলে।জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে শিশু মাহাদী বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পশ্চিম পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।​একপর্যায়ে শিশুটির মা শিলা বেগম পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত স্থানীয়রা এসে শিশুটির মরদেহ উদ্ধার করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’​এদিকে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সচেতন মহল শিশুদের সুরক্ষায় আরও বেশি মনোযোগ দেওয়ার গুরুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের

ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা।গতকাল শুক্রবার এবং আজ শনিবার  বেলার Read more

নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের একটি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে Read more

এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু
এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু

এবার জেন-জি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী শত শত বিক্ষোভকারীর Read more

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী
বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী

রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন Read more

আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল
আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল

‎চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মো.আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনারে পৃথকভাবে আবেদন করেছে দুই ব্যাংকসহ একই আসনের জামায়াতের Read more

তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই
তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন