সিলেটের গোলাপগঞ্জে নৌকা ডুবে নিখোঁজের ১২ ঘণ্টা পর সৈয়দ মুহি উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার এরালবিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা।নিহত মুহি উদ্দিন উপজেলার ঘোগারকুল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দ আরমান আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে মাছ ধরতে এরালবিলে যান মুহি উদ্দিন, আব্দুল খালিক ও সৈয়দ লুৎফুর রহমান। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলে খালিক ও লুৎফুর রহমান নৌকায় ধরে রেখে স্থানীয়দের সহযোগিতায় পাড়ে উঠতে সক্ষম হন। তবে মুহি উদ্দিন সাঁতরে পাড়ে উঠার চেষ্টা করেও ব্যর্থ হন।স্থানীয়রা রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে সকালে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।সকালে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে এরালবিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি
নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন শিক্ষক প্রভাষক পদ থেকে Read more

নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘ডাটাবেজ ম্যানেজমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

পাবনার চাটমোহরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামের এক পোলট্রি খাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকেল ৫টার Read more

জামালপুরে প্রেমিকের বাড়ি থেকে হিজড়ার মরদেহ উদ্ধার, আটক ১
জামালপুরে প্রেমিকের বাড়ি থেকে হিজড়ার মরদেহ উদ্ধার, আটক ১

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের চিনারচর গ্রামের প্রেমিক আব্দুল মমিনের বাড়ি থেকে তৃতীয় লিঙ্গের মুন্নি বেগম নামে একজনের লাশ উদ্ধার Read more

ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হলো ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’
ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হলো ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’

ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হয়েছে ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলের আমব্রিয়ার একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে ‘সেক্স রুম’ Read more

ওসমান হাদিকে নিয়ে পোস্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও
ওসমান হাদিকে নিয়ে পোস্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেয়া হয়েছে। ৩০ লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ এই পেজটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন