ধর্ম অবমাননার অভিযোগে দেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও পুলিশ নিজেদের বক্তব্য বিস্তারিত জানিয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রশাসন ও পুলিশের বক্তব্য তুলে ধরা হয়েছে।এতে বলা হয়েছে, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিস্তারিত জানিয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল গতকাল সোমবার (২৮ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। কটূক্তিকারী রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারসহ মোট তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকেই জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামতের কাজ শুরু হবে। জেলা প্রশাসক পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তাব্যবস্থায় নিয়োজিত রয়েছে।রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম জানান, হিন্দু পরিবারগুলোর ওপর হামলার ঘটনায় মোট ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই বাড়িগুলোতে ২২টি পরিবার বসবাস করত।তিনি জানান, রঞ্জন আটক হওয়ার পর থেকেই তার বাবা, দাদা এবং চাচার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র রয়েছেন। অন্যান্য ১৯টি পরিবারের সব পুরুষ সদস্য তাদের নিজ নিজ বাড়িতেই আছেন। ঘরবাড়ি ভাঙা থাকায় কিছু নারী সদস্য মালামাল নিয়ে রিকশা-ভ্যানে অন্যত্র চলে গেছে।বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, স্থানীয় নেতারা ও এলাকায় সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রশাসন ও পুলিশের সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত হলে নারী সদস্যসহ সবাই নিজ নিজ বাড়িতে ফিরবেন বলে জানান পুলিশ সুপার।এই হামলার ঘটনায় দায়ীদের শনাক্তকরণের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক Read more

রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

‎লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় Read more

বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ
বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) Read more

টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ
টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির সময় সরকারি ৪০ বস্তা চাল একটি পিকআপভ্যানসহ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এ ঘটনায় পিকআপভ্যান চালক Read more

আগামী ছয় মাস পর মেয়েদের হলে প্রতি রুমে ৩ জন করে থাকবেন: বাকৃবি উপাচার্য
আগামী ছয় মাস পর মেয়েদের হলে প্রতি রুমে ৩ জন করে থাকবেন: বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেয়েদের আবাসন সংকট নিরসনে খালেদা জিয়া হল এবং বিভিন্ন হলের অবকাঠামোর সঙ্গে সংযুক্ত বর্ধিত অংশের নির্মাণকাজ Read more

গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস
গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন