টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির সময় সরকারি ৪০ বস্তা চাল একটি পিকআপভ্যানসহ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এ ঘটনায় পিকআপভ্যান চালক পালিয়ে গেছে। এ সময় ক্রেতার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি।মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল ও পিকআপভ্যান জব্দ করেন প্রশাসন। জানা যায়, শফিক মিয়া টাঙ্গাইল শহরসহ বিভিন্ন এলাকা থেকে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কম দামে কিনে এলেঙ্গার ব্যবসায়ী হাবিবসহ বিভিন্ন জনের কাছে বিক্রি করে থাকেন। মঙ্গলবার বিকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পিকআপ চালক শফিক মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি এসে পিকআপভ্যানসহ ওই চাল জব্দ করেন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় ব্যক্তি বলেন, স্থানীয় চাল ব্যবসায়ী হাবিব মিয়া সপ্তাহে ৫০ থেকে ৬০টি পিকআপ কালোবাজারি চাল কিনে সেগুলো বেশি দামে ট্রাকের মাধ্যমে সিলেট, চট্টগ্রাম, সুনামগঞ্জ, ঝিনাইদহ, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিক্রি করে থাকেন। হাবিবের সাথে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিও জড়িত। তিনি কালোবাজারি চালের ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। হাবিবকে গ্রেপ্তার করে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।পিকআপ চালক শফিক মিয়া বলেন, ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসসহ বিভিন্ন এলাকা থেকে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কিনে এলেঙ্গার হাবিব মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে থাকেন।কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পিকআপসহ সরকারি ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যবসায়ী হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি যেতে পারবে: সেতুমন্ত্রী
ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি যেতে পারবে: সেতুমন্ত্রী

বরিশালে এক সেতুর উদ্বোধনকালে সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৪ জন আসামিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে শুক্রবার (৪ এপ্রিল) Read more

ফটিকছড়িতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত
ফটিকছড়িতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

ফটিকছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনী নদী, হালদা, ধুরুং, সর্তা নদীসহ বিভিন্ন খাল-নদীর Read more

বেরোবির সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের নেতৃত্বে আইভি – মেহেদী
বেরোবির সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের নেতৃত্বে আইভি – মেহেদী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক সংগঠন 'সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এ Read more

মুন্সিগঞ্জে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের মিরকাদিমে ঐতিহ্যবাহী রিকাবিবাজার খাল খনন, খালের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত Read more

টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা
টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা

টাঙ্গাইলের মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মহাসড়কে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, যানজট  ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন