সরকারি চাকরিজীবীদের প্রতারণামূলক ফাঁদ থেকে সুরক্ষা দিতে এবং অধিকতর সতর্কতা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি সাতটি নির্দেশনা জারি করেছে। এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ রাখার জন্য তাদের অধিকতর সতর্ক হতে হবে। এ উদ্দেশ্যে মন্ত্রণালয়/বিভাগ ও অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করার অনুরোধ জানানো হয়েছে।নির্দেশনাগুলো হলো—১. সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া যেতে পারে।২. এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।৩. এরূপ অপরাধের বিষয়ে কোনো তথ্য পেলে গোয়েন্দা সংস্থা অথবা আইনশৃঙ্খলারক্ষা বাহিনীকে অতিসত্বর অবহিত করা যেতে পারে যাতে গোয়েন্দা সংস্থা সিন্ডিকেট চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে।৪. সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদের পরিচয়, অবস্থান ও দৈনন্দিন কার্যক্রম প্রকাশ না করার ব্যাপারে সতর্ক থাকা।৫. কোনো ধরনের প্রলোভনমূলক ভিডিও কল, ছবি বা চ্যাটের ফাঁদে পা না দেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করা।৬. অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তির সঙ্গে খুব দ্রুত ঘনিষ্ঠ না হওয়া।৭. অনলাইন চ্যাট বা ভিডিও কলে গোপন তথ্য, ছবি বা ভিডিও শেয়ার না করা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোর চাপায় শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোর চাপায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অটোরিকশার চাপায় রাকেশ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে Read more

বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু শক্তি কমিশন
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু শক্তি কমিশন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। চতুর্থ থেকে ষোলতম গ্রেড পর্যন্ত ৪১টি পদে কমিশনের অধীনে দেশের Read more

নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার
নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তেলের তীব্র সংকটের মাঝেও সততা ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বরত উপ-সহকারী Read more

গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি
গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট Read more

নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল
নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর, মটমুড়া, তেতুলবেড়িয়া ও বামন্দী ইউনিয়নের পশু পালনকারী ও খামারীদের কষ্ট লাঘবের জন্য নির্মিত হয়েছিল বামন্দী পশু Read more

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছে। তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি। রবিবার (২৪ আগস্ট) বিকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন