রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার।ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পলাশবাড়ী সেনপাড়া গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্র সেনের (সাবেক ইউপি সদস্য) বাড়িতে।জানা গেছে, রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে অন্যান্য দিনের ন্যায় ওই দিন রাতেও বাড়ির দরজা লাগিয়ে বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।মৃত কৃষ্ণ চন্দ্র সেনের ভাতিজা সঞ্জিত সেন বলেন, ‘আমরা বাড়িতে ঘুমিয়ে পড়লে ডাকাত দলের সদস্যরা আমাদের বাড়িতে এসে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কার নিয়ে যায়। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখে ঘরের বাইরে এসে দেখি সবকটি ঘরের দরজাই ভাঙা। নগদ টাকা ও স্বর্ণলঙ্কারসহ মোট ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আঃ রহিম বলেন, ‘কয়েক দিন থেকে আমাদের তারাগঞ্জ উপজেলায় ডাকাতির হার বেড়ে গেছে। আমরা খুবই উদ্বিগ্ন আছি।’তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘আমরা ডাকাতি হয়ে যাওয়া জিনিষপত্র উদ্ধারের চেষ্টা করছি। ডাকাতি রোধে আজ থেকে তারাগঞ্জ উপজেলায় পনেরোটি চেক পোস্ট বসাবো।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪

রাজশাহীর পুঠিয়া উপজেলার কলার হাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন কলা ব্যবসায়ীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এঘটনায় Read more

ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ
ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

তানজিদ শাহ জালাল ইমন,  ববি প্রতিনিধি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং ৪ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) Read more

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে, পাশের হার ৯৯.৭৭
ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে, পাশের হার ৯৯.৭৭

ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে।দাখিল পরীক্ষায় ৪২৭ জন Read more

বাজারে আসছে গুগল পিক্সেল-১০
বাজারে আসছে গুগল পিক্সেল-১০

টেক জায়ান্ট গুগলের তৈরি মুঠোফোন পিক্সেলের নতুন সংস্করণ উন্মোচন হচ্ছে আজ বুধবার। গুগলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই Read more

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল ১ ঘণ্টা
মেট্রোরেল চলাচলের সময় বাড়ল ১ ঘণ্টা

যাত্রীচাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ থেকে রাজধানীর ব্যস্ততম গণপরিবহন মেট্রোরেল ১ ঘণ্টা বেশি চলাচল করবে।প্রতিদিন সকালে চালুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন