দেশের পট পরিবর্তনের পর বিসিবির শীর্ষ পর্যায়েও পরিবর্তন এসেছে একাধিকবার। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে কয়টি বিষয় বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি, তার একটি বিপিএল। বাংলাদেশের এই দর্শকনন্দিত ফ্র্যাঞ্চাইজি লিগকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এরই ধারাবাহিকতায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ নানা বিতর্ক ও অব্যবস্থাপনা দূর করে বিপিএলের মান বৃদ্ধি করা।সেই লক্ষ্যে বিপিএলের পার্টনার হিসেবে দায়িত্ব পালন করতে পাঁচটি ফার্ম আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে আইপিএল ও পিএসএলে কাজ করা প্রতিষ্ঠানও। দেশীয় ও আন্তর্জাতিক ফার্মগুলোর কাছ থেকে স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ডিং ও কমার্শিয়াল এডভাইজরি সার্ভিসের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়েছিল বিসিবি, যার ডেডলাইন ছিল ২৬ জুলাই। সেখানে পাঁচটি ফার্ম আগ্রহ দেখিয়েছে।এর মধ্যে চারটিই আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্থানীয় প্রতিষ্ঠান একটি। আন্তর্জাতিক ফার্মগুলোর মধ্যে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ও লিজেন্ডস লিগে কাজ করা প্রতিষ্ঠান।বিপিএলের ইতোমধ্যে ১১টি আসর মাঠে গড়িয়েছে। শুরুর দিকে ব্যবস্থাপনা সন্তোষজনক থাকলেও সময়ের সাথে সাথে সমালোচনা আর বিতর্ক দুই-ই বেড়েছে। বিশেষ করে সর্বশেষ আসরে বোর্ডের পর্ষদে ব্যাপক রদবদল সত্ত্বেও ঢালাওভাবে সমালোচনা হয় বিপিএল নিয়ে।আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হওয়ার পর বিপিএলের জৌলুস ফেরানোর উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় প্রথমবার প্রতিষ্ঠিত ফার্মের অধীনে বিপিএল আয়োজনের পথে হাঁটে বিসিবি। শেষপর্যন্ত কারা দায়িত্ব পাবে তা সময়ই বলে দিবে। তবে বিপিএলকে নতুন আঙ্গিকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে, বোর্ড নিশ্চয়ই তাদেরই বেছে নেবে।বিপিএলের ১২তম আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে। এতে পুরনো ফ্র্যাঞ্চাইজিদের সাথে নতুন এক বা একাধিক দল দেখা যেতে পারে। এছাড়া বাড়বে ভেন্যুর সংখ্যাও। আর কদিন পরই অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সব মিলে ক্রিকেট পাড়ায় বিপিএলের দামামা বাজা শুরু হয়ে গেছে বলা চলে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজিতপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
বাজিতপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

কিশোরগঞ্জের বাজিতপুরে বেতন, যোগ্যতা, জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।সোমবার (০৫ Read more

জুলাই আন্দোলনের তিন মামলায় বৃদ্ধ বাবাসহ পরিবারের ৪ জন
জুলাই আন্দোলনের তিন মামলায় বৃদ্ধ বাবাসহ পরিবারের ৪ জন

কক্সবাজারের মোটেল শৈবালের বাবুর্চি হিসেবে দীর্ঘ ৩৮ বছর ধরে কর্মরত ৭০ ছুঁইছুঁই বয়সের আবদুল আলীম বাবুর্চি। তিন দশকেরও বেশি সময় Read more

‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’
‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি Read more

প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁয়, বসলেন বিয়ের পিঁড়িতে
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁয়, বসলেন বিয়ের পিঁড়িতে

তাদের দেশ ভিন্ন। ভাষাও আলাদা। বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসার টানে। প্রথমে পরিচয় Read more

সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত
সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত

সারাদেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ Read more

ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক
ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন