বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার পর রাতেই ভুক্তভোগী মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর নাম সিফাতুর রহমান সৌরভ।থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে থানার কোনো দায়িত্বশীল কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।অভিযোগে বলা হয়েছে, তাসকিন আহমেদ ফোনে ডেকে এনে সৌরভকে মারধর করেন এবং শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি হুমকি দেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে কী কারণে এই বিরোধ, তা স্পষ্ট নয়।এ বিষয়ে জানতে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে জানান, ‘আজ সকালে মিডিয়ায় সংবাদটি দেখি। আমাদের দুই কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম (নাজমুল আবেদিন) ভাইও বিষয়টি জেনেছেন। তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। যদি সত্যি এমন কিছু ঘটে থাকে, সেটা খুবই দুঃখজনক। একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো কাম্য নয়। পুরো বিষয়টি যাচাই না হওয়া পর্যন্ত আমি আর কিছু বলতে চাই না।’ঘটনার বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাসকিনের বাবা আব্দুর রশিদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার হামলা
ভারতের ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার হামলা

ইউক্রেনে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে গেছে। ইউক্রেনের দূতাবাস রোববার (১৩ এপ্রিল) এ তথ্য Read more

সাবেক ১২ আমলা-বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল
সাবেক ১২ আমলা-বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ভবনে ১২ জন সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত বিচারকের নামে দেওয়া ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে সরকার।আজ মঙ্গলবার Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৭টা ২৬ মিনিটে Read more

ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে
ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে

ইসরায়েলি ১১টি কোম্পানিতে করা বিনিয়োগ বিক্রির ঘোষণা দিয়েছে নরওয়ের বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। সোমবার বিশ্বের বৃহত্তম এই সার্বভৌম সম্পদ Read more

বরিশালে সূর্যের দেখা মিললেও, কমেনি জলাবদ্ধতা
বরিশালে সূর্যের দেখা মিললেও, কমেনি জলাবদ্ধতা

বরিশাল নগরীতে প্রধান সমস্যা এখন জলাবদ্ধতা। ভারী বৃষ্টিপাতে পানি নামার ব্যবস্থা নেই। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। Read more

চার জেলার আতঙ্ক ‘কাঁকন বাহিনী’
চার জেলার আতঙ্ক ‘কাঁকন বাহিনী’

পদ্মা নদীর চরজুড়ে আতঙ্কের অন্য নাম ‘কাঁকন বাহিনী’। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ চরে প্রায় এক যুগ ধরে আধিপত্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন