গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। রিপোর্টটি লেখা পর্যন্ত সোমবার (২৮ জুলাই) বেলা ১২টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয়রা উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালায়।টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর নিখোঁজ ওই নারীর সন্ধান চালাচ্ছেন। ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। আমরা অভিযান অব্যাহত রেখেছি।টঙ্গী পশ্চিম থানার অফিসার (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুমতি ছাড়া দাড়ি রাখায় ৩ পুলিশ সদস্যকে শাস্তি, ফেসবুকে সমালোচনার ঝড়
অনুমতি ছাড়া দাড়ি রাখায় ৩ পুলিশ সদস্যকে শাস্তি, ফেসবুকে সমালোচনার ঝড়

অনুমতি ছাড়া দাড়ি রাখার ‘অপরাধে’ হবিগঞ্জ জেলার তিন পুলিশ সদস্যকে লঘু শাস্তি দেওয়া হয়েছে। গত ২১ আগস্ট জেলা পুলিশ সুপারের Read more

বেনাপোল সীমান্তে পাচারকারীসহ ৪৩ কেজি ভারতীয় গাঁজা আটক
বেনাপোল সীমান্তে পাচারকারীসহ ৪৩ কেজি ভারতীয় গাঁজা আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম বাবু (২৯) নামে এক মাদক পাচারকারীকে আটক Read more

মাইলস্টোনের শিক্ষিকা ব্রাহ্মণবাড়িয়ার মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোনের শিক্ষিকা ব্রাহ্মণবাড়িয়ার মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড Read more

‘নুরের শারীরিক অবস্থা উন্নতি, ছাড়া পেতে পারেন ১ সপ্তাহের মধ্যে’
‘নুরের শারীরিক অবস্থা উন্নতি, ছাড়া পেতে পারেন ১ সপ্তাহের মধ্যে’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে। আইসিইউ থেকে নেওয়া হতে পারে কেবিনে। ১ সপ্তাহের মধ্যে Read more

সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি
সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি

চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের অন্যতম কৃষিপ্রধান এলাকা সাতকানিয়া। এই উপজেলার মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য আদর্শ বলে পরিচিত। প্রতিবছর গ্রীষ্মের Read more

নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা
নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা

দুর্নীতি ও সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সকাল থেকেই রাস্তায় নেমেছে নেপালের জেনারেশন জেড (জেন-জি) তরুণরা। তাদের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন