সারাদেশে গুচ্ছ প্রক্রিয়ার অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ১৩১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস থাকলেও উপস্থিত ছিলেন ১২৬০ শিক্ষার্থী। যা উপস্থিতির হার বিবেচনায় ৯৬.১৮ শতাংশ। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ঘিরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ভর্তিচ্ছুদের নানা ধরনের সেবা প্রদান করেন।পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র‌্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।সার্বিক বিষয়ে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, স্বাভাবিকভাবে একটু গরম থাকলেও শিক্ষার্থীরা মোটামুটি ভালো পরিবেশেই পরীক্ষা দিচ্ছে। প্রায় শতভাগ উপস্থিতি দেখা গেছে, অনুপস্থিতি খুব ই কম। পর্যাপ্ত ইনভিজিলেটর রয়েছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ বা কোন অসংগতি চোখে পড়েনি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩

‘চোর’ অপবাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভের  নেতৃত্বে Read more

ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল মজলুম সংগঠন: সাদিক কায়েম
ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল মজলুম সংগঠন: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল দেশের সবচেয়ে Read more

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট চলছে
প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট চলছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আজ (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট Read more

নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের
নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। পিআর পদ্ধতি বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ Read more

‘ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে’
‘ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে’

ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঈদ উপলক্ষে বাংলাদেশ Read more

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা
বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন