রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার অবৈধ সেগুন গোল কাঠ ও সুইং করা আগর কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করা হয়েছে।বিজিবি জানায়, গত ১৭ জুলাই মারিশ্যা ব্যাটালিয়নের অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল হাকিমের নেতৃত্বে চেক পোস্টে সিএনজি তল্লাশি করে মালিক বিহীন ৬০ কেজি আগর কাঠ জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।এছাড়া, গত ২৪ জুলাই ২০২৫ তারিখ মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর হাবিলদার মোঃ আব্দুল গফুর, বিজিবিএম এর নেতৃত্বে একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা বাস স্ট্যান্ড এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ৮১ ঘনফুট চাপালিশ কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১,২১,৫০০/- (এক লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ জুলাই ২০২৫ তারিখ মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা পুরাতন মারিশ্যা হতে সুবেদার মোঃ মোস্তাক আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল নদীর পানির মধ্যে হতে লুকায়িত অবস্থায় বিভিন্ন ধরণের ৫৭৯.০৩ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৯,৮৬,৯৩৪/- (নয় লক্ষ ছিয়াশি হাজার নয়শত চৌত্রিশ) টাকা।মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ আগস্ট: নামাজের সময়সূচি
১৪ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ
সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ

পল্লী কবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা ‘আসমানী’। কবিতার মূল চরিত্র আসমানীকে এখন হয়তো রসুলপুরে গিয়ে বাস্তবে দেখা সম্ভব হবে না। Read more

ভারতের উন্নতি যুক্তরাষ্ট্রের সহ্য হচ্ছে না: রাজনাথ সিং
ভারতের উন্নতি যুক্তরাষ্ট্রের সহ্য হচ্ছে না: রাজনাথ সিং

শুল্ক নীতির তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কিছু দেশ ও Read more

বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী
বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী

মাঠে-ঘাটে ভোটের উত্তাপ থাকলেও আগামীকাল বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, বড়দিনের (যীশু খ্রিস্টের জন্মদিন) উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী।খ্রিস্টান Read more

কাজে আসতে দেরি করায় তিন জেলেকে মারধর, এক জনের মৃত্যু
কাজে আসতে দেরি করায় তিন জেলেকে মারধর, এক জনের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্যবন্দরে কাজে দেরি করায় তিন জেলেকে মারধর করা হয়েছে। এতে গুরুতর আহত হেলাল হাওলাদার (২৪) শুক্রবার (০৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন