পল্লী কবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা ‘আসমানী’। কবিতার মূল চরিত্র আসমানীকে এখন হয়তো রসুলপুরে গিয়ে বাস্তবে দেখা সম্ভব হবে না। তবে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ছেঁড়া পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে বসবাস করা সরিনা খাতুনকে (৫০) দেখলে মনে হবে, এ যেন আসমানীরই আরেক প্রতিচ্ছবি!হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের গুদাম মাঠে পরিত্যক্ত রেলের জমিতে বসবাস করেন সরিনা খাতুন। তার ঘরের সামনে স্তুপ করে রাখা লাকড়ি (জ্বালানি কাঠ)। এই লাকড়ি বিক্রির টাকাতেই জীবন চলে তার।রাস্তার পাশে খাল লাগোয়া একটি স্থানে কয়েকটি বাঁশের খুঁটির সঙ্গে পুরনো টিন ও পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে থাকার ঘর। পলিথিনের নিচে মাটিতে প্লাস্টিকের বস্তা বিছিয়ে তৈরি হয়েছে ঘুমানোর জায়গা। তারই অদূরে রান্নার চুলা। একেবারে বসবাসের অযোগ্য। তারপরও এরই মধ্যে কোনোমতে টেনেটুনে জীবন পার করছেন তিনি।সরিনা খাতুন জানান, তার বাবা শেখ আব্দুল হালিম শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে চাকরি করতেন। সেই সুবাদে এখানে তাদের বসবাস। খুব ছোট বেলায় বাবাকে হারান সরিনা। এরপর প্রায় ১২ বছর আগে স্বামী নোয়াজ আলী মেকারও পৃথিবীর মায়া ত্যাগ করেন। সেই সময় থেকে একেবারে অসহায় হয়ে পড়েছেন তিনি। মানুষের বাড়িতে কাজ করে দুই সন্তানকে বড় করেছেন। এক ছেলে-এক মেয়ে, দুজনেরই সংসার হয়েছে। এখন আর মানুষের বাড়িতে কাজ করতে পারেন না। তাই জীবিকা নির্বাহে বেছে নিয়েছেন লাকড়ি বিক্রির পেশা।স্থানীয় রঘুনন্দন পাহাড়ি এলাকা থেকে পরিত্যক্ত লাকড়ি সংগ্রহ করেন সরিনা। এরপর সেই লাকড়ি বিক্রি করে দৈনিক একশ’ থেকে দুইশ’ টাকা আয় হয় তার। তাতেই চলে সংসার। কোনোদিন লাকড়ি বিক্রি না হলে অনাহারেই থাকতে হয় সারিনাকে। ছেলের কথা জিজ্ঞেস করলে সে ব্যাপারে কথা বলতে চাননি তিনি। বিয়ের পর নিজের সংসার নিয়েই চলা কঠিন হয়ে পড়েছে ছেলের। তাকে কীভাবে দেখবে? এটুকু বলেই থেমে যান তিনি!জানা গেছে, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ভোটার হলেও কোনো সরকারি সুবিধা পান না সারিনা। ভাগ্যে জোটেনি বিধবা ভাতার কার্ডও।শায়েস্তাগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাসুক মিয়া বলেন, ‘আবেদন করলে তাকে একটি বিধবা ভাতার কার্ড সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব।’উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী বলেন, ‘আমি নিঃস্বার্থভাবে তৃণমূল মানুষের কল্যাণে কাজ করে আসছি। এজন্য লোকজন ভোট দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিল। বর্তমানে দায়িত্বে না থাকলেও ঘরে বসে নেই। তৃণমূল মানুষের পাশে আছি। এখানে অসহায় সরিনা খাতুনের কষ্টের কথা জেনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত তার জন্য কিছু একটা করতে চাই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে স্বামীকে অপহরণ করে ৪ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬
মির্জাপুরে স্বামীকে অপহরণ করে ৪ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে অপরহণ করিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে Read more

কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপনে মহাপরিকল্পনা তারেক রহমানের
কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপনে মহাপরিকল্পনা তারেক রহমানের

কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপন নিয়ে মহাপরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির লক্ষ্য এমন একটি দেশ Read more

চ্যাম্পিয়নস লিগে বিধ্বস্ত লেভারকুসেন, জয় পেল বার্সা, সিটি ও আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগে বিধ্বস্ত লেভারকুসেন, জয় পেল বার্সা, সিটি ও আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়নস লিগে এক উৎসব মুখর রাত দেখেছেন ফুটবল প্রেমীরা। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে ৭ গোলে বিধ্বস্ত করেছে ফরাসি জায়ান্ট Read more

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পর বাংলাদেশ হকি দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম Read more

শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার
শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া এলাকার একটি হতদরিদ্র পরিবার। মৃত ছফর আলীর সহধর্মিণী শামেলা বেগমের বড় মেয়ে শারীরিক Read more

নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন