নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ৫ পদে ২৮৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।১) পদের নাম: জোনাল ম্যানেজার  পদসংখ্যা: ০২ জন  শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর  বেতন: শিক্ষানবিশকালে- ৫১,৬০০ টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৬০,৯৩৪ টাকা  বয়স: অনূর্ধ্ব-৪৮  অভিজ্ঞতা: জাতীয় পর্যায়ে কোন এনজিও/এমএফআই সংস্থায় জোনাল ম্যানেজার/ডিভিশনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ০২ বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ০৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।২) পদের নাম: এলাকা ব্যবস্থাপক (এরিয়া কার্যালয়)  পদসংখ্যা: ০৫ জন  শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর  বেতন: শিক্ষানবিশকালে- ৪৬,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৫৩,৪৪০ টাকা  বয়স: অনূর্ধ্ব-৪৫  অভিজ্ঞতা: জাতীয় পর্যায়ে কোন এনজিও/এমএফআই সংস্থায় এলাকা ব্যবস্থাপক/রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ০২ বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ০৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।৩) পদের নাম: শাখা ব্যবস্থাপক (শাখা কার্যালয়)  পদসংখ্যা: ৩০  শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর  বেতন: শিক্ষানবিশকালে- ৩৪,৬০০ টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৪১,৭৬০ টাকা  বয়স: অনূর্ধ্ব-৪০  অভিজ্ঞতা: জাতীয় পর্যায়ে কোন এনজিও/এমএফআই সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ০২ বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ০৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।৪) পদের নাম: সহ: হিসাবরক্ষক এন্ড এমআইএস অফিসার (শাখা কার্যালয়)  পদসংখ্যা: ৫০  শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) বি.কম/এম.কম  বেতন: শিক্ষানবিশকালে- ২৭,৬০০ টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩৪,০০৮ টাকা। (১ প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে)  বয়স: অনূর্ধ্ব-৩২  অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।৫) পদের নাম: ক্রেডিট অফিসার (শাখা কার্যালয়)  পদসংখ্যা: ২০০  শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর  বেতন: শিক্ষানবিশকালে- ২৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ২৯,৪৪৭ টাকা। (১ প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে)  বয়স: অনূর্ধ্ব-৩২  অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।বি.দ্র: সকল পদে শিক্ষানবিশকাল ০৬ মাস।অন্যান্য যোগ্যতা: আবেদনকারীদের আম্বালার কর্মএলাকায় বাংলাদেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক।অন্যান্য সুবিধা: বছরে বৈশাখী ভাতাসহ ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, কর্মী কল্যাণ ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, এলপিআর, সাপ্তাহিক ছুটি ০২ দিন, অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে চাকুরীকাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে ৩, ৪ ও ৫ নং পদে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা, নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত ১,০০০/- টাকা, এলাকা ব্যবস্থাপক পদে ১,৫০০/- টাকা ও জোনাল ম্যানেজার পদে ২,০০০/- টাকা বেতনের অতিরিক্ত একক আবাসন ভাতা।আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা (মার্কসীট ও সার্টিফিকেটের কপি) ও অভিজ্ঞতার সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোন প্রমাণপত্রের কপি, জাতীয় পরিচয় পত্রের কপি এবং ০১ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবিসহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিম্ন তালিকা অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।উপস্থিতির তারিখ: ২৯ আগস্ট ২০২৫ইং, সকাল ৮টা-১০টা।ঠিকানা: সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজী রোড, ব্লক-বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ (আশা টাওয়ারের পিছনে, মাঠের দক্ষিণ পাশে)।শর্তাবলী: সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূলকপি দেখাতে হবে (মূল সনদপত্র জমা রাখা হয় না)। চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী জোনাল ম্যানেজার, এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং সহ: হিসাবরক্ষক এবং এমআইএস অফিসার পদে প্রার্থীদের ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা এবং ক্রেডিট অফিসারদের ২০,০০০/- (বিশ হাজার) টাকা জামানত (লভ্যাংশসহ ফেরৎযোগ্য) জমা দিতে হবে এবং জামিনদারের MICR ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে। সকল পদের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা (অফেরৎযোগ্য) জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন/নকল সনদ দিয়ে সংস্থায় নিয়োগ পেলে পরবর্তীতে ধরা পড়া মাত্র নিয়োগ বাতিল করা হবে।বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস
কুড়িগ্রামে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশা, আর হিমশীতল বাতাসে গত পাঁচ দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে  Read more

সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার
সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) উপজেলার খলিফাপাড়া মহল্লায় Read more

ঈদের ছুটি শেষ, আজ থেকে কর্মচাঞ্চল্যে ফিরছে অফিস-আদালত
ঈদের ছুটি শেষ, আজ থেকে কর্মচাঞ্চল্যে ফিরছে অফিস-আদালত

ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মতৎপরতায় ফিরছে দেশ।আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, Read more

ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার
ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার

দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বরের স্টাফ রিপোর্টার ও ভোলা চরফ্যাশন উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম মুকুলকে (৩২) আগুনে পুড়িয়ে মারা Read more

এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল
এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় Read more

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। আমি দায়িত্বে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন