দেশের শ্রেষ্ঠতম পর্যটন স্পট প্রবালদ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারা ভালো নেই। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে গত চার দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনবাসীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।দ্বীপের বাসিন্দারা জানান, সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারের পানি বৃদ্ধি হওয়ার কারণে উত্তাল ঢেউয়ের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে। পাশাপাশি সাগরের পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুটের অধিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে করে ঢেউয়ের তীব্র আঘাতে দ্বীপের বেশ কয়েকটি পয়েন্ট ভাঙনের কবলে পড়েছে। পানির তোড়ে উপকূলবর্তী অনেক গাছপালা ভেঙে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করে প্রায় এক শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বলতে গেলে দ্বীপের সাড়ে ১১ হাজার বাসিন্দা আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।রবিবার (২৭ জুলাই) দুপুরের দিকে এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সাগরে হঠাৎ নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে ঢেউয়ের তীব্রতা বেড়ে গেছে। জোয়ারের পানির তোড়ে দ্বীপের বেশ কয়েকটি অংশের অনেক গাছপালা ভেঙে গেছে। লোকালয়ে সাগরের লবণাক্ত পানি প্রবেশ করে প্রায় শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। ঢেউয়ের আঘাতে বিলীন হয়ে গেছে দ্বীপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ।বর্তমানে দ্বীপের স্থানীয় বাসিন্দারা আতঙ্কের দিন কাটাচ্ছেন। জরুরি ভিত্তিতে দ্বীপের চারিদিকে জিওব্যাগ বা ব্লক ফেলানো না হলে হয়তো এমন একদিন আসবে, মানচিত্র থেকে হারিয়ে যাবে দেশের শ্রেষ্ঠতম পর্যটন স্পট সেন্টমার্টিন দ্বীপ।পাশাপাশি বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় গত ৪ দিন ধরে টেকনাফ থেকে কোন প্রকার যাত্রী ও মালবাহী একটি ট্রলার দ্বীপে পৌঁছাতে পারেনি। এতে দ্বীপের বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকট চরম আকার ধারণ করেছে।টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ জানিয়েছেন, দুর্ঘটনার আশঙ্কায় গত বুধবার দুপুর থেকে চার দিন যাবত সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে কোন প্রকার মালামাল আনা-নেওয়া করতে পারেনি দ্বীপবাসী। অনেক দিন মজুর কর্মহীন অবস্থায় দুর্বিষহ সময় পার করে যাচ্ছেন। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌযান চালু হবে বলেও আশা করছেন তিনি।এ বিষয়ে জানতে চাইলে, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে উক্ত নৌ-পথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তবে দ্বীপের বাসিন্দাদের খাদ্য সংকট নিরসনে কোন সমস্যা হলে জরুরি ভিত্তিতে তা সমাধান করার চেষ্টা অব্যাহত থাকবে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ টু সেন্টমার্টিন নৌযান চালু করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে চলছে ৪৮ ঘণ্টার হরতাল
সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চারটি সংসদীয় আসন বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার Read more

সিরাজগঞ্জের চৌহালীতে খামারি হত্যায় ডাকাত শফি গ্রেফতার
সিরাজগঞ্জের চৌহালীতে খামারি হত্যায় ডাকাত শফি গ্রেফতার

সিরাজগঞ্জ চৌহালীতে খামারি হত্যা ও তিন গরু ডাকাতির ঘটনায় শফিকুল ইসলাম (৬৫) ওরফে শফি ডাকাত নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার Read more

সন্তান বিক্রির চেষ্টা, দম্পতির পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন
সন্তান বিক্রির চেষ্টা, দম্পতির পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

অভাবের তাড়নায় যমজ সন্তানের একটি বিক্রির চেষ্টা করেছিলেন নেত্রকোণা পৌর শহরের আনন্দবাজার এলাকার হতদরিদ্র রাজন-সুমা দম্পতি। তবে শিশু সুরক্ষা সমাজকর্মীর Read more

বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?
বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?

'রাজনীতিতে একটা নেতৃত্বের জট তৈরি হয়ে গেছে। সে কারণে প্রার্থী অনেক।... আসলে অনেকেই চিন্তা করছে, যদি বিএনপির টিকেট নিয়ে আসা Read more

পাবনায় নিয়মিত সালাত পড়ায় শিশু-কিশোরদের পুরস্কৃত করলো পিএসডিও
পাবনায় নিয়মিত সালাত পড়ায় শিশু-কিশোরদের পুরস্কৃত করলো পিএসডিও

শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট Read more

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল যুবকের
স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল যুবকের

পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড দক্ষিণ হায়দারনাশীতে পরকীয়ার জেরে স্ত্রীকে ডিভোর্স দিয়ে ২০ লিটার দুধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন