সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আসর। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর এনিয়ে এরই মধ্যে একটি পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজকরা। এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে টাইগারদের সঙ্গী হিসেবে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।  বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এশিয়া কাপ যাত্রা শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে।অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, এশিয়া কাপের আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তেজনা চলছিল। সবশেষ গত ২৪ জুলাই ঢাকায় এসিসির বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হয়। গুঞ্জন উঠেছিল যে, ভারতসহ বেশ কিছু দেশ বৈঠকে অংশ নেবে না। তবে শেষ পর্যন্ত ভারত অনলাইনে যোগ দিয়ে বৈঠকে অংশ নেয় এবং এসিসির বৈঠকের পর এশিয়া কাপের আয়োজন নিয়ে সব শঙ্কা কেটে যায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার  প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা শাখার Read more

রাজধানীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
রাজধানীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

ঢাকায় ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কোথাও কোথাও বইছে হিমেল বাতাস। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় Read more

মোগল-আরাকানি যুদ্ধের স্মৃতি, মোগলদের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র
মোগল-আরাকানি যুদ্ধের স্মৃতি, মোগলদের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র

বন্দরনগরী চট্টগ্রামের নিকটবর্তী উপজেলা আনোয়ারা। এই উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রাম। এই গ্রামের পাশেই মাঝারি উচ্চতার একটি টিলা। পাঁচ মিনিটের Read more

অনুমতি না নিয়ে মাছ ধরায় সৌদিতে বাংলাদেশি গ্রেপ্তার
অনুমতি না নিয়ে মাছ ধরায় সৌদিতে বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবে অনুমতি ছাড়া মাছ ধরায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির উপকূল নজরদারি ইউনিট ওই বাংলাদেশিকে আসির অঞ্চলের আল-কাহমাহ Read more

তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের স্পিকার
তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের স্পিকার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে Read more

নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন: মির্জা ফখরুল
নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন দিকে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন