বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন দিকে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যোগে শিক্ষকদের এক সমাবেশে তিনি বলেন, ‘আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে, সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার। কেউ যেন সেটাকে (নির্বাচন) ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, সে দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন।’আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষকরা বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো- বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ।শিক্ষকদের দাবি-দওয়ার সবকিছু বিএনপির ৩১ দফার কর্মসূচিতে আছে দাবি করে দলের মহাসচিব ফখরুল বলেন, ‘আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে, সে দাবিটা হচ্ছে যে আপনারা আপনাদের ছাত্রদেরকে ছাত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে এমন করে গড়ে তুলবেন, যেন তারা সত্যিকার অর্থেই আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে। আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি।’মির্জা ফখরুল বলেন, আমাদের লক্ষ্য একটাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের নেতার যে স্বপ্ন সেই… আমাদের পথ একটাই সেটা হচ্ছে বাংলাদেশ।সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আফরোজা বেগম রীতাসহ বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক
সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক

অমীমাংসিত সমস্যার সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ ও তুরস্ক। সেই লক্ষ্যে Read more

ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু
ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ Read more

গাজায় ঝড়-বৃষ্টিতে প্লাবিত বহু তাঁবু, ঝুঁকিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি
গাজায় ঝড়-বৃষ্টিতে প্লাবিত বহু তাঁবু, ঝুঁকিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি

ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত গাজায় নতুন দুর্যোগ বয়ে এনেছে শীতকালীন ঝড় বাইরন। চরম এই আবহাওয়ার জেরে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় Read more

পেট্রোল আগুনে দগ্ধ হয়ে বাউফলে জামায়াত নেতার মৃত্যু  
পেট্রোল আগুনে দগ্ধ হয়ে বাউফলে জামায়াত নেতার মৃত্যু  

পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া জামায়াত নেতা মো. নাসির উদ্দিন (৫২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। রোববার (২৭ এপ্রিল) Read more

গরু কিনে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
গরু কিনে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

কক্সবাজারের রামুতে গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় সালাউদ্দিন পারভেজ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন Read more

আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মেঘনা আলম
আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মেঘনা আলম

সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন আলোচিত মডেল মেঘনা আলম। সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ আদালতকে বলেন, কেবল সৌদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন