ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়ে, হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন ও রংপুর বিভাগে ৩ জন।ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬ হাজার ৯২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৩০ জন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীমঙ্গলে বালু লুট করতে গিয়ে এলাকাবাসীর হাতে ২ বিএনপি নেতা আটক, বালু জব্দ
শ্রীমঙ্গলে বালু লুট করতে গিয়ে এলাকাবাসীর হাতে ২ বিএনপি নেতা আটক, বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে বালু লুট করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও Read more

জন্মদিনে মুগ্ধকে স্মরণ করে আবেগঘন পোস্ট ভাই স্নিগ্ধর
জন্মদিনে মুগ্ধকে স্মরণ করে আবেগঘন পোস্ট ভাই স্নিগ্ধর

গত বছরের পুলিশের গুলিতে শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আজকের এই দিনে (৯ Read more

টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)

প্রথম টি-টোয়েন্টির নাটকীয়তার পর আজ আবার বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি দ্বিতীয় ম্যাচে। এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও মুখোমুখি আজ।ক্রিকেট২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-আফগানিস্তানসরাসরি, রাত ৮–৩০ Read more

বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন Read more

রাস্তায় গাছ কাটছিল দুর্বৃত্তরা, অটোসহ যন্ত্রপাতি রেখে পালিয়ে গেল দুর্বৃত্তরা
রাস্তায় গাছ কাটছিল দুর্বৃত্তরা, অটোসহ যন্ত্রপাতি রেখে পালিয়ে গেল দুর্বৃত্তরা

কয়েকদিন ধরেই রাতের আধারে ঠাকুরগাঁওয়ের নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ Read more

মেঘনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ২ হাজার টাকা
মেঘনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা ২ হাজার টাকা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি এবং ওজনে কারচুপির অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারের ‘হাসি-খুশি মিষ্টান্ন ভাণ্ডার’কে দুই হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন