নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দারিজ ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই বাড়ির সজীবের ছেলে এবং নাদিম একই বাড়ির ওমান প্রবাসী শরীফের ছেলে। সম্পর্কে তারা চাচাতো-জেটাতো ভাই। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইব্রাহিম ও নাদিম বৃষ্টির পানিতে মাছ ধরছিল। এসময় তারা পুকুর পাড়ে যায়। পাড়ে দাঁড়িয়ে মাছ ধরার সময় তাদের একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে ধরতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহ থেকে পুকুরে জাল মারার পর তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকার মানুষের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন
ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন

ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ফিল্টার স্থাপন করেছেন ছাত্রদল নেতা দেওয়ান Read more

স্বামীর দেওয়া শেষ স্মৃতি বিগ্রহটি হারিয়ে অঝোরে কাঁদছেন মায়াদেবী
স্বামীর দেওয়া শেষ স্মৃতি বিগ্রহটি হারিয়ে অঝোরে কাঁদছেন মায়াদেবী

স্বামীর দেওয়া শেষ স্মৃতি বিগ্রহ হারিয়ে অঝোরে কাঁদছেন মায়াদেবী। বিগত ২৫ বছর আগে স্বামী মৃণাল কান্তি দাস তার স্ত্রী মায়া Read more

ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?
ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?

জাতীয় ক্রীড়া অবকাঠামোর প্রাণকেন্দ্র ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এক সময় আবাহনী-মোহামেডানের গর্জনে কেঁপে উঠত যে মাঠ, সেটি এখন মালিকানা ও Read more

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কালাইয়া Read more

ঢাকার ৩ স্থানে আজও শিক্ষার্থীদের অবরোধ
ঢাকার ৩ স্থানে আজও শিক্ষার্থীদের অবরোধ

ঢাকার বড় সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহস্পতিবারও (১৫ জানুয়ারি) অবরোধ কর্মসূচি পালন করছেন Read more

অ্যানেসথেসিয়া কী ও যেভাবে কাজ করে
অ্যানেসথেসিয়া কী ও যেভাবে কাজ করে

অ্যানেসথেসিয়া একটি চিকিৎসা পদ্ধতি, যাতে কোনো ব্যক্তি অপারেশনের সময় যন্ত্রণা এড়াতে সমর্থ হয়। অ্যানেসথেসিয়ায় বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করা হয়, যাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন