শুরু হওয়ার কথা ছিল এক নতুন অধ্যায়। স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর অপেক্ষায় দিন গুনছিলেন রাফিয়া সুলতানা কুইন। নতুন বন্ধু, নতুন পরিবেশ—সব কিছুর জন্যই ছিল তার অসীম উৎসাহ। কিন্তু স্বপ্নের সেই যাত্রা থেমে গেল অকালে। অ্যাজমার সঙ্গে লড়াইয়ে হেরে গিয়ে বিদায় নিলেন তিনি।রাফিয়া সুলতানা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থী। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ফতেপুর গ্রামে। বাবা আব্দুল খালেক আহমেদ স্থানীয় ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে হঠাৎ শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হন রাফিয়া। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছু সময় পর অচেতন হয়ে পড়লে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন। অবশেষে বুধবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।রাফিয়া ভোলাহাট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। অসাধারণ ফলাফলের মাধ্যমে দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের ২৯টি ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ৪৫২তম, ‘বি’ ইউনিটে ৪৭তম এবং ‘সি’ ইউনিটে ৪৩তম হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮৩৯তম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ২২০তম এবং ‘ডি’ ইউনিটে ২৫৬তম হয়ে উত্তীর্ণ হন। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তাঁর মেধার পরিচয় ছিল উজ্জ্বল।সবশেষে নিজের স্বপ্নের গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগ। তবে ক্লাস শুরুর আগেই জীবনের পাঠ চিরতরে শেষ হয়ে গেল রাফিয়ার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া ‘বেআইনি’ হয়েছে, কলকাতা হাইকোর্টের রায়
ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া ‘বেআইনি’ হয়েছে, কলকাতা হাইকোর্টের রায়

যে গর্ভবতী ভারতীয় নারী 'অবৈধ বাংলাদেশি' সন্দেহে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের জেলে বন্দি রয়েছেন, তাকে আটক করা এবং বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি Read more

আলফাডাঙ্গায় ওসি অপসারণ দাবির প্রস্তুতিকালে বিএনপির ৪ নেতা আটক
আলফাডাঙ্গায় ওসি অপসারণ দাবির প্রস্তুতিকালে বিএনপির ৪ নেতা আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ছয় নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে থানার ওসির অপসারণ চেয়ে মানববন্ধন করার প্রস্তুতিকালে এজাহারভুক্ত তিন বিএনপি ও সহযোগী Read more

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা Read more

আলফাডাঙ্গায় স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করল তরুণরা
আলফাডাঙ্গায় স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করল তরুণরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঝুঁকিপূর্ণ সড়কে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একদল তরুণ নিজেরাই হাতে তুলে নিলেন কাস্তে আর কোদাল। দিনভর পরিশ্রম Read more

লাওসে হারিয়ে আফাঈদাদের উড়ন্ত শুরু
লাওসে হারিয়ে আফাঈদাদের উড়ন্ত শুরু

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। আজ ভিয়েনতিয়েনের নিউ লাওস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন