গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছেন আরও একজন।শনিবার (২৬ জুলাই) সকাল ও বিকেলে পৃথক সময়ে এই দুইজনের লাশ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল (১৮) ও কালিয়াকৈরের কারলসুরিচালা গ্রামের বাবুল মিয়ার ছেলে শিমুল (১৯)।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে মকস বিলে ঘুরতে গিয়ে একটি নৌকায় ওঠেন। নৌকাটি গভীর পানির মধ্যে পৌঁছালে তীব্র বাতাসে সেটি উল্টে যায়। এতে তিন বন্ধু পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘রফিকুল ও শিমুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ একজনকে উদ্ধারে আমাদের অভিযান চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার
কসবায় মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে কসবা থানার Read more

আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে: নেপালের জেন জি
আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে: নেপালের জেন জি

নেপালে ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন-জির শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদে তীব্র আকার ধারণ করে, যা অগ্নিসংযোগ Read more

চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই: কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ?
চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই: কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ?

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত ১৯ Read more

একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল
একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল

বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই৷ একটা ভালবাসার বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে Read more

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেলেন নাটোরের ফজলে রাব্বী
বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেলেন নাটোরের ফজলে রাব্বী

বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’ পেলেন নাটোরের ফজলে রাব্বী।বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলাদেশ চায়না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন