নেপালে ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন-জির শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদে তীব্র আকার ধারণ করে, যা অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নেয়। দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি হয়। ইতোমধ্যেই নিরাপত্তা নিশ্চিতে টহল শুরু করেছে সেনাবাহিনী। দু’দিনের আন্দোলনে পুলিশের গুলিতে ২০ জনের বেশি প্রাণ হারিয়েছে। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী। হতাহতের এসব ঘটনাতে আরও উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এরই মধ্যে নেপালের বিক্ষোভে নেতৃত্ব দেয়া জেন-জি গোষ্ঠীগুলো ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তাদের ভাষ্য, আন্দোলনটি ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই করেছে’।সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ সহিংসতায় রূপ নেয় পুলিশ গুলি চালালে। দু’দিনের আন্দোলনে প্রাণ হারিয়েছেন ২০ জনের বেশি।একপর্যায়ে তীব্র চাপের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর পদত্যাগ করেন নেপালের প্রেসিডেন্টও। তবে এরপরও চলতে থাকে ভাঙচুর-অগ্নিসংযোগ। বিবিসি জানায়, অনেক বিক্ষোভকারী এখন উদ্বিগ্ন, কারণ আন্দোলন ‘অনুপ্রবেশকারীরা’ পরিচালনা করেছে।বিক্ষোভকারীদের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘মঙ্গলবারের বিক্ষোভ নেপালের জেন-জিদের আয়োজিত। এটি একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হয়েছিল: জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান।’বিবৃতিতে বলা হয়, ‘আমাদের আন্দোলন অহিংস ছিল, এখনও আছে এবং শান্তিপূর্ণ নাগরিক সম্পৃক্ততার নীতিতে প্রোথিত।’এতে উল্লেখ করা হয়েছে, তারা (বিক্ষোভকারী) পরিস্থিতি ‘দায়িত্বের সঙ্গে পরিচালনা’, নাগরিকদের সুরক্ষা এবং সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। বুধবার থেকে আর কোনো বিক্ষোভের পরিকল্পনা নেই এবং প্রয়োজনে সামরিক বাহিনী ও পুলিশকে কারফিউ বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে।নেপালের সেনাবাহিনীও অভিযোগ করেছে যে, বিভিন্ন ‘ব্যক্তি এবং নৈরাজ্যবাদী গোষ্ঠী’ বিক্ষোভে অনুপ্রবেশ করেছে এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি করছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে: সারজিস আলম
এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আইনগত কোনো বাধা না থাকায় নির্বাচন কমিশনকে অবশ্যই জাতীয় Read more

জীবননগরে আউশ ধান কাটার মহোৎসব, ফলনে অসন্তুষ্ট চাষিরা
জীবননগরে আউশ ধান কাটার মহোৎসব, ফলনে অসন্তুষ্ট চাষিরা

জীবননগরে ফসলের মাঠে আউশ ধান কাটার মহোৎসব চলছে। তবে এবার আউশ ধানের ফলনে অসন্তুষ্ট চাষিরা। এছাড়া ধানের বাজারমূল্যও কিছুটা কম।চাষিরা Read more

মিলাদ ও দোয়া মাহফিলে পালিত হবে খালেদা জিয়ার জন্মদিন
মিলাদ ও দোয়া মাহফিলে পালিত হবে খালেদা জিয়ার জন্মদিন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে মিলাদ ও Read more

চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩
চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। Read more

বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ
বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

কয়েক দিনের টানা বিক্ষোভ ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত হয়েছে। রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে, সরকারের Read more

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রবিবার (২৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন