জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা রোববার (২৭ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।দুই দিনব্যাপী এই মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি আগামী ২৮-২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে অবস্থানকালে উপদেষ্টা বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরে গৃহীত প্রস্তাব এ/আরইএস/৭৯/৮১-এর আলোকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। আশা করা হচ্ছে, উপদেষ্টা সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।আগামী ১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।উল্লেখ্য, চলতি মাসে মালয়েশিয়া সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আসিয়ানের আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে ৬ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত মসজিদের মুয়াজ্জিন পলাতক
ভৈরবে ৬ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত  মসজিদের মুয়াজ্জিন পলাতক

কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে সাড়ে ৬ বছরের শিশু যৌন হয়রানি শিকার হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। Read more

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় রফিকুল নামে এক যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে Read more

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা
জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের Read more

‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’
‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’

যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। এ সরকার তো কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করে নাই Read more

পূজামণ্ডপের সামনে মাতলামি, দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
পূজামণ্ডপের সামনে মাতলামি, দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় পূজা মণ্ডপের সামনে মাতলামি করার সময় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম রাজু ওরফে Read more

প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটাতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটাতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে উঠেছে। এঘটনায় মূলহোতা নয়ন মোল্লা (২০) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন