গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয়। গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের নাগরিক স্টাভ বেন-সুসান।ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ওই সিরীয়কে নিয়ে বর্ণবৈষম্যমূলক কথা বলায় ইসরায়েলি পর্যটকককেই আটক করেছিল পুলিশ।গ্রিসের একটি হাসপাতাল থেকে ইসরায়েলি পর্যটক সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে গিয়েছিলেন। ওই সময় অপর এক ইসরায়েলির দম্পতির সঙ্গে তিনি ও তার স্ত্রী কথা বলছিলেন। তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস’ এমন স্লোগান দিতে থাকেন।এক পর্যায়ে ওই সিরীয় ব্যক্তি তাদের উপর বালু ছুড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরীয়কে সৈকত থেকে সরিয়ে দেন।এই ইসরায়েলি দখলদার আরও বলেছেন, এর এক ঘণ্টা পর স্ত্রীকে নিয়ে একটি বাথরুম থেকে বের হন। তখন দেখতে পান ওেই সিরীয় তাদের কাছে আসছেন এবং তার স্ত্রীর ওপর হামলা চালাতে যাচ্ছিলেন। দখলদার দাবি করেছেন, হামলায় বাধা দিতে গেলে সিরীয় ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলে।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০৪ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৮ জনের Read more

জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখনো আইসিইউতে রয়েছেন। তবে তার জ্ঞান ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল Read more

নওগাঁয় ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ
নওগাঁয় ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র (টিটিসি) Read more

নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর অদৃশ্য অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁও পরিসংখ্যান Read more

শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা
শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান Read more

হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর
হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর

নারীকে জনসভায় অবমাননার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রী ও তিন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন