জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। ককটেল আতঙ্কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং ককটেল নিক্ষেপকারীদের ধরতে মূলত এ পদক্ষেপ।শনিবার (২৬ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, পুলিশের একটি টিম রূপায়ন টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছে। ভবনটির ১৫ তলায় এনসিপির কার্যালয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেল বা যে কোনো যানবাহন ভবনটির আশপাশে দাঁড়াতে দিচ্ছে না। গত ২২ জুলাই থেকে ভবনটির সামনে ২৪ ঘণ্টা পুলিশি পাহারা থাকছে বলে জানা গেছে।দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, এনসিপির কার্যালয়ের সামনে আগে বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা যেন ককটেল হামলা না করতে পারে, সেজন্য তাদের ভবনটির সামনে ডিউটি দেওয়া হয়েছে। শিফট অনুযায়ী ২৪ ঘণ্টা এখানে পুলিশ ডিউটি পালন করছে। এছাড়া পুলিশের শাহবাগ থানার টহল টিমকে ভবনের আশপাশে টহল দিতে দেখা গেছে।আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনসিপি নেতাদের নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর

গজারিয়া উপজেলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২১ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন Read more

ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার
ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার

ব্রেন স্ট্রোক- একটি হঠাৎ আসা বিপর্যয়, যা অনেকের জীবন এক মুহূর্তেই পাল্টে দেয়। চলতে ফিরতে সক্ষম একজন মানুষ হঠাৎই হারিয়ে Read more

পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ Read more

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী
বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী

রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন Read more

সন্ত্রাসীদের পিটুনীতে যুবলীগ নেতা নিহত
সন্ত্রাসীদের পিটুনীতে যুবলীগ নেতা নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিলন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।সন্ত্রাসীদের হাত Read more

সুনামগঞ্জের নৌকা থেকে চামটি নদীর পানিতে পড়ে শিশু নিখোঁজ
সুনামগঞ্জের নৌকা থেকে চামটি নদীর পানিতে পড়ে শিশু নিখোঁজ

নৌকা থেকে পানিতে পড়ে সুনামগঞ্জের দিরাইয়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন