রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বানেশ্বর হাট ও বাজার এলাকায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ সভাটি অনুষ্ঠিত হয়।এসময় বানেশ্বর মসজিদ মার্কেট থেকে শুরু করে ট্রাফিক চত্বর, বাসস্ট্যান্ডসহ আশেপাশের দোকানি, পথচারি, যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।দেশ গঠনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক।পথসভায় জনগণকে বিএনপির প্রতি আস্থা অটুট রাখার আহবান জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলে জনগণের মাঝে ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, উপজেলা বিএনপির সদস্য মাজেদুল হক, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন রকি। পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল খালেক মোল্লা, বেলপুকুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক রেজাউল করিম, সাবেক সহসভাপতি মুস্তাক আহমেদ, শিলমাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা রকি। পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর বাশার, বানেশ্বর কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তারেক রহমান, ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম, পুঠিয়া ইউনিয়ন ছাত্রদলের রাসেদ প্রমুখ। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার তার অনেক কিছু এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) Read more

পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড অ্যান্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর যৌথ উদ্যোগে Read more

জীবননগরে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ল, কোটি টাকার ক্ষয়ক্ষতি
জীবননগরে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ল, কোটি টাকার ক্ষয়ক্ষতি

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সমস্ত মালামাল একেবারে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৭৫ Read more

কুমিল্লার মহাসড়কে কয়েক ঘণ্টায় চার দুর্ঘটনা, স্কুলছাত্রসহ নিহত ৬
কুমিল্লার মহাসড়কে কয়েক ঘণ্টায় চার দুর্ঘটনা, স্কুলছাত্রসহ নিহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া একাধিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত চারজন Read more

আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৬-১০টা ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ বুধবার (১ এপ্রিল)।গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন