আগামী সোমবার জামালপুর আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এখানে পদযাত্রা ও পথসভা করবেন নেতৃবৃন্দ। দেশব্যাপী চলমান পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবেই এনসিপির নেতৃবৃন্দ জামালপুরে আসবেন।শনিবার (২৬ জুলাই) বিকেলে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব লুৎফর রহমান।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ জুলাই (রবিবার) শেরপুরের কর্মসূচি শেষে সন্ধ্যায় জামালপুর অবস্থান করবেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা। রাত ৮টায় চামড়াগুদাম মাদরাসা, হযরত শাহজামাল (র.)-এর মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শনের পাশাপাশি হরিজন পল্লীতে নেতারা মতবিনিময় সভায় অংশ নেবেন। তারপর তারা সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে ২৮ জুলাই সোমবার সকাল ৯টায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সকাল ১১টায় শহরের গেইটপাড় থেকে তারা পদযাত্রা শুরু করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ করবেন। সেখানে অনুষ্ঠিত হবে এক পথসভা।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পদযাত্রা ও অন্যান্য কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তানসিম জারা, নাহিদ সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অনান্য নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার লেনের স্বপ্নে ধুলা, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বাড়ছে দুর্ঘটনা
চার লেনের স্বপ্নে ধুলা, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বাড়ছে দুর্ঘটনা

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দুই লাইনে বিদ্যমান। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে থাকে। এছাড়া কক্সবাজারে রয়েছে বিশ্বের দৈর্ঘ্যতম Read more

‘গণসংবর্ধনায় বক্তব্য দেবেন শুধু তারেক রহমান’
‘গণসংবর্ধনায় বক্তব্য দেবেন শুধু তারেক রহমান’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে Read more

ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা
ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা

চলমান তীব্র দাবদাহের মধ্যে মারাত্মক পানির সংকটে পড়েছে পশ্চিম এশিয়ার ইরান। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, Read more

নতুন বছরে সঞ্চয়পত্রের সুদহার কমালো সরকার
নতুন বছরে সঞ্চয়পত্রের সুদহার কমালো সরকার

নতুন বছরের প্রথম দিন থেকেই সঞ্চইপত্রে সুদহার কমিয়েছে সরকার। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে কেনা সঞ্চয়পত্রে মেয়াদ শেষে মুনাফা মিলবে গড়ে Read more

রাজধানীতে ভাসমান মানুষ, যাদের পাশে নেই কেউ
রাজধানীতে ভাসমান মানুষ, যাদের পাশে নেই কেউ

বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বড় বড় শহরে ভাসমান অনেক মানুষকে দেখা যায় ফুটপাথে, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল কিংবা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন