বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের খেজুর গাছিয়া এলাকায় জোয়ারের পানির তীব্র ঢেউয়ে ২৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে বাঁধের অভ্যন্তরে বসবাসকারী অন্তত দুই হাজার পরিবার চরম ঝুঁকির মধ্যে রয়েছে।বাঁধ রক্ষায় ৪৫ লাখ টাকা জরুরি বরাদ্দ দেওয়া হলেও দেড় মাস পার হলেও ঠিকাদাররা শেষ করতে পারেননি অর্ধেক কাজও। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক কোন্দল ও কাজের ধীরগতির কারণে আজও ঝুঁকিমুক্ত হয়নি এলাকা।শুক্রবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত দুই দফায় বেড়িবাঁধে ভাঙন দেখা দেয় চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের খেজুর গাছিয়া এলাকায়। সরেজমিনে শনিবার (২৬ জুলাই) বিকালে গিয়ে দেখা গেছে, ভাঙন কবলিত স্থানগুলোতে জিও ব্যাগ ও শিট ফেলে সাময়িকভাবে রক্ষা করার চেষ্টা চলছে। কয়েকজন নির্মাণ শ্রমিক বাঁধ মেরামতের কাজে নিয়োজিত ছিলেন।স্থানীয় বাসিন্দা নুরে আলম মাঝি (৫০) জানান, ‘শুক্রবার সকালে খেজুর গাছিয়া বেড়িবাঁধটি জোয়ারের পানির ঢেউয়ের আঘাতে দ্বিতীয় দফায় ভাঙন শুরু হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এখানকার বাসিন্দারা পুরোপুরি ঝুঁকিতে রয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে জোয়ারের পানিতে বাড়ি-ঘর তলিয়ে যেতে পারে।’নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ‘গত ২ জুন ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে প্রথমবারের মতো বাঁধে ভাঙন শুরু হয়। সেই সময় প্রশাসন দ্রুত উদ্যোগ নিলেও স্থানীয় দুই রাজনৈতিক গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কাজ দীর্ঘদিন বন্ধ থাকে। শনিবার সকাল থেকে বাঁধটি বড় ফাটল দেখা দেয়। যদিও দুপুরের মধ্যে জোয়ারের পানির চাপে বেশিরভাগ অংশ ভেঙে গেছে।’বাঁধ নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার—উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি এবং সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল দাবি করেন, নির্মাণ কাজ চলমান রয়েছে।তারা বলেন, ‘গত মাসে মাটি ভরাটের কাজ করা হয়েছে। অতি জোয়ারের পানিতে মাটি ধসে গেছে। শুক্রবার হটাৎ নিম্নচাপের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের মাটি ধসে গিয়ে বড় আকারে ফাটল দেখা দেয়। রাতেই ঘটনাস্থলে গিয়ে জিও শিট দিয়ে ভাঙ্গন ঠেকানো হয়। শনিবার দুপুর থেকে বাঁধ নির্মাণ কাজ করছে শ্রমিকরা।’চরফ্যাশন উপজেলা পানি উন্নয়ন বোর্ড-২ (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, ‘গত ২ জুন খেজুর গাছিয়া এলাকায় ২৫০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এরপর জরুরি ভিত্তিতে ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দুই মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। শুক্রবারের জোয়ারে বাঁধটির প্রায় ৯০ শতাংশ আবারও ভেঙে যায়। ওইদিন রাতেই উপজেলা প্রশাসনসহ ঘটনাস্থল পরিদর্শন করে দুই ঠিকাদারকে বাঁধ নির্মাণ কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’ আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম
নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম

সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলতে জুড়ি নেই মডেল-অভিনেত্রী মারিয়া মিমের। এমন কোনো দিন নেই, যাকে সাহসী অবতারে দেখা মেলে না। Read more

গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে Read more

এখন পর্যন্ত যুদ্ধে নিহত অন্তত ৪৩০: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়
এখন পর্যন্ত যুদ্ধে নিহত অন্তত ৪৩০: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত ও সাড়ে তিন হাজার জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য Read more

লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি নিহত
লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী শহর মিসগাভ আমে Read more

শুভ জন্মদিন ‘এল দিয়েগো’
শুভ জন্মদিন ‘এল দিয়েগো’

আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের ভিয়া ফায়োরিতা এলাকায় ১৯৬০ সালের ৩০ অক্টোবরে জন্ম নিয়েছিলেন ফুটবলের বিস্ময় জাগানো এক মহাতারকা- ডিয়েগো ম্যারাডোনা। তিনি Read more

প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!
প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!

ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া প্রেম ও গোপন বিয়ের কারণে জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়ে প্রবেশ করেছেন পারভেজ হোসেন (৩০)। শ্বশুর-শাশুড়ির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন