ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফজলে রাব্বী সুমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর ৩ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সুমন ভোলার বড়নদী থানার পোখিয়া গ্রামের বাসিন্দা বশির উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি হার্ডবোর্ডের দোকানে কাজ করতেন।সুমনের বাবা বশির উদ্দিন বলেন, শনিবার সকালে আমার ছেলে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। হঠাৎ খবর পাই, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়ার পর ডাক্তার জানান, সে আর নেই।তিনি আরও জানান, সুমনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এখন আমার নাতি-নাতনির কি হইব? বলে কান্নায় ভেঙে পড়েন বাবা।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত যুবকের লাশ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ল সবজির দাম
সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ল সবজির দাম

সপ্তাহের ব্যাবধানে বাজারে আবারও উর্ধ্বমুখী সবজির দাম। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়েছে পাইকারি ও Read more

লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক
লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের Read more

সুন্দরবনে আজ থেকে ৩ মাস মাছ ধরা ও পর্যটন বন্ধ
সুন্দরবনে আজ থেকে ৩ মাস মাছ ধরা ও পর্যটন বন্ধ

আজ ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে মাছ ধরা ও পর্যটন নিষিদ্ধ করেছে বন বিভাগ। এই Read more

দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মুদি দোকানির
দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মুদি দোকানির

দুই পক্ষের মধ্যে চলা ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইয়াসিন আলী স্বপন (৩৫) নামের এক ব্যক্তি। তিনি ময়মনসিংহ নগরীর Read more

এলপি গ্যাসের দাম বাড়লো ৫৩ টাকা
এলপি গ্যাসের দাম বাড়লো ৫৩ টাকা

দেশে বাজারে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে Read more

‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’
‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন