জাতীয় দলে নেই, তবুও খেলার ব্যস্ততা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ—যেখানে সুযোগ পাচ্ছেন সেখানেই ব্যাট-বল হাতে দেখা যাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। সম্প্রতি খেলেছেন গ্লোবাল টি–টোয়েন্টি কানাডায়। সেখান থেকে সরাসরি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ম্যাক্স সিক্সটি লিগ খেলতে। সামনে আবার সিপিএল খেলতে যাওয়ার কথা। তবে শুধু খেলার মাঝেই সীমাবদ্ধ নন, ব্যক্তিগত ফিটনেস ও দক্ষতা উন্নয়নেও কাজ করছেন তিনি। সম্প্রতি নিউ ইয়র্কে সাকিবের সঙ্গে দেখা হয়েছে আরেক বাংলাদেশি ক্রিকেটার নিহাদ-উজ-জামানের। সেখানেই সাকিবের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে কিছুটা ধারণা পান এই স্পিনার।নিহাদ বলেন, ‘সাকিব ভাই এখনো ফিটনেস নিয়ে অনেক সিরিয়াস। প্রতিদিন রানিং করছেন, স্কিল নিয়ে কাজ করছেন। এমনও মনে হয়েছে, উনি প্রতিটি মুহূর্ত ব্যবহার করার চেষ্টা করছেন। ছবিতে যেটা দেখছেন, হয়তো অনেকটাই চেহারায় বদল এসেছে, কিন্তু ফোকাসটা একদম স্পষ্ট।’নিহাদ আরও জানান, নিউ ইয়র্ক পর্ব শেষে সাকিব যাবেন ইংল্যান্ডে, সেখানেও থাকছে বিশেষ ফিটনেস ট্রেনিং। সেখানে যতদিন থাকবেন, চেষ্টা করব উনার সঙ্গে কিছু প্র্যাকটিস সেশন করতে। এমন সুযোগ সব সময় আসে না।প্রসঙ্গত, রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই এই  জটিলতা কেটে যাবে এবং সাকিব দেশের জার্সিতে আবারও মাঠ মাতাবেন। তবে এক্ষেত্রে সাকিবের ফিট থাকা জরুরী বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন Read more

কেইপিজেডে পাহাড় কাটার প্রতিবেদন মানতে নারাজ জিএম, সাংবাদিকদের বললেন ‘হলুদ’
কেইপিজেডে পাহাড় কাটার প্রতিবেদন মানতে নারাজ জিএম, সাংবাদিকদের বললেন ‘হলুদ’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ চলছে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ আইন উপেক্ষা করে একের পর এক Read more

রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার
রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার

মানবিক কারণে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের অনেকেই এখন বাংলাদেশে এক ভয়ংকর বাস্তবতার নাম। তাদের কেউ শ্রমজীবী, কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িত- আবার কেউ Read more

শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক
শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৬০) ও শারমিন নাহার (৪৫) নামে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে। রোববার Read more

বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার
বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

সম্প্রতি দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। দৈনিক Read more

ভোলায় খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির চেষ্টা, আহত দুই
ভোলায় খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির চেষ্টা, আহত দুই

ভোলায় খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে এক সাংবাদিকের বাসায় চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অচেতন অবস্থায় ওই পরিবারের দুই সদস্যকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন